রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

রাঙামাটির রাবিপ্রবিতে ভয়-ভীতির অভিযোগ;ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ৬ মাসের নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১৩১ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : ছাত্রাবাসের শিক্ষার্থীদের ভয়-ভীতি প্রদর্শন, নিয়ম বহির্ভূতভাবে হলের আসনে ছাত্র তোলা, ‘আপত্তিকর’ শব্দ ব্যবহারের অভিযোগসহ আরো কয়েকটি অভিযোগে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (রাবিপ্রবি) ছাত্রলীগ নেতা আকিব হাসানকে আর্থিক জরিমানাসহ হলে প্রবেশে ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। এছাড়া আরও আকিবের আরো চার সহযোগি ছাত্রকে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা সবাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মী বলে জানাগেছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে এক নোটিশের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট দপ্তর।ছয় মাসের জন্য ছাত্র হলে প্রবেশে নিষেধাজ্ঞা পাওয়া আকিব মাহমুদ হাসান বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। আকিব হাসান রাবিপ্রবি শাখা ছাত্রলীগের নেতা হিসেবে পরিচিত। তবে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনও কমিটি গঠিত না হলেও একাংশের নেতৃত্ব দিচ্ছেন আকিব হাসান।প্রভোস্ট দপ্তর থেকে প্রকাশিত নোটিশে উল্লেখ করা হয়, রাবিপ্রবি কর্তৃপক্ষের আবাসিক হল/হোস্টেলে সংক্রান্ত বিধানের ৬.৪৩ ধারা অনুযায়ী রাবিপ্রবি আবাসিক ছাত্র হলে ভয়-ভীতি প্রদর্শন বা হুমকি প্রদান, নিয়মবহির্ভূতভাবে হলের আসনে অন্য ছাত্রকে তোলা, পারস্পরিক সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি বিনষ্ট করে আবাসিক ছাত্র হলের পড়াশোনার পরিবেশ ও শৃঙ্খলাজনিত বিধান লঙ্ঘন করায় আকিব মাহমুদ হাসানকে ১ হাজার টাকা জরিমানা এবং ১ ফেব্রুয়ারি থেকে আগামী ৬ মাসের জন্য আবাসিক ছাত্র হলে প্রবেশ ও অবস্থানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয়া হলো।সতর্ক পাওয়া চার শিক্ষার্থী হলেন- বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের মো. রিয়াদ, পাংশু চাকমা, সিএসই বিভাগের মুহাম্মদ আবীর চৌধুরী ও মো. মহিউদ্দিন মুন্না।প্রভোস্ট দফতরের নোটিশেবলা হয়, রাবিপ্রবির আবাসিক হল/হোস্টেল সংক্রান্ত বিধানের ৬.১৯ ধারা অনুযায়ী হলের মধ্যে চিৎকার করা, উচ্চ স্বরে গান গাওয়া, উপহাস করা, আপত্তিকর শব্দ ব্যবহার করে ছাত্রহলের পড়াশোনার পরিবেশ ও শৃঙ্খলাজনিত বিধান লঙ্ঘন করায় চার আবাসিক ছাত্রদের প্রথম পর্যায়ে সতর্ক করা হলো।

 

রাবিপ্রবি হল প্রশাসনের সহকারী প্রভোস্ট সৌরভ দত্ত ও আহমেদ ইমতিয়াজের যৌথ সই করা নোটিশে জানানো হয়েছে, আগামী ৬ মাসের জন্য ছাত্রহলে প্রবেশ ও অবস্থানের ক্ষেত্রে নিষেধাজ্ঞার আদেশ লঙ্ঘন করলে পরবর্তীতে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও সতর্ক পাওয়া ছাত্ররা এই আদেশ পুনরায় লঙ্ঘন করলে পরবর্তীতে বরাদ্দকৃত আসন বাতিল, আর্থিক জরিমানাসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

কিউএনবি/অনিমা/৩০ জানুয়ারী ২০২৪/রাত ১০:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit