বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

বিএনপির কালো পতাকা মিছিলে একা গয়েশ্বর রায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১০০ Time View

ডেস্ক নিউজ : রাজধানী মতিঝিলের পীর জঙ্গী মাজারের সামনে কালো পতাকা প্রদর্শনের কর্মসূচি ডেকেও আসেননি কেউ। কর্মসূচিটি বেলা ২টায় শুরু করার ঘোষণা দিয়েছিলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) পীর জঙ্গী মাজারের সামনে বেলা দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত অপেক্ষা করেও কাউকে কর্মসূচিস্থলে আসতে দেখা যায়নি। পরে ২ টা ৩২ মিনিটে এক সাদা প্রাইভেট গাড়িতে করে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এসে সাংবাদিকদের সাথে কথা বলে দ্রুত চলে যান।

এ সময় দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের গ্রেফতার, উপযুক্ত পরিবেশ না থাকা ও দলীয় কর্মীদের গ্রেফতারের সম্মুখীন যেনো হতে না হয় সে জন্যই কর্মসূচি পালন করা হয়নি বলে জানান তিনি।

এর আগে, দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর দিনে সারা দেশে ‘কালো পতাকা’ মিছিল করার ঘোষণা দিয়েছিলো বিএনপি। একই দাবিতে গণতন্ত্র মঞ্চ, ১২–দলীয় জোটসহ বিভিন্ন দল ও জোট পৃথকভাবে কালো পতাকা মিছিল করবে বলেও জানায়।

ঢাকা শহরের সাতটি স্থানে এ কর্মসূচি পালন করার কথা জানা দলটি। এর মধ্যে উত্তরায় স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও মিরপুরে সেলিমা রহমান, শাহজাদপুরে ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান উপস্থিত থাকবেন। এ ছাড়া মতিঝিলে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নিউমার্কেট এলাকায় নজরুল ইসলাম খান, দয়াগঞ্জে ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, যাত্রাবাড়ীতে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিত থাকার কথাও দলটির পক্ষ থেকে জানানো হয়েছিলো।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit