শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

আটপাড়ায় শিক্ষকের জানাজায় প্রকৌশলীর ওপর হামলা

শান্তা ইসলাম নেত্রকোনাা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৯২ Time View

শান্তা ইসলাম নেত্রকোনাা প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়া উপজেলার শুনই ইউনিয়নের স্বল্পশুনই গ্রামে অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা আবদুর রহিমের জানাজায় অংশগ্রহণকারী পাশর্^বর্তী মনসুরপুর গ্রামের প্রকৌশলী খন্দকার ইমনের ওপর হামলা হয়। গতকাল রোববার বিকেলে স্বল্প শুনই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, নেত্রকোনার আটপাড়া উপজেলার শহীদ স্মরনিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুর রহিম শনিবার রাতে নিজ বাড়ি স্বল্প শুনই গ্রামে মারা যান। রোববার বেলা আড়াইটায় স্বল্প শুনই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

মরহুমের জানাজায় অংশ গ্রহণ করেন পাশ্ববর্তী মসনুরপুর গ্রামের প্রকৌশলী খন্দকার ইমন। পূর্ব শত্রুতার জের ধরে স্বল্পশুনই গ্রামের উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত বিশ্বাস ও তার লোকজন প্রকৌশলী ইমনের ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন। হামলাকারীরা তার গলায় থাকা স্বর্ণের চেইন, এটিএম কার্ড, মানিব্যাগে থাকা নগদ ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকদের বাধায় হামলাকারীরা চলে যায়। প্রকৌশলী ইমন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মরহুমের ছেলে রফিকুল ইসলাম রফিক বলেন, এমন নেক্কারজনক কাজে শুধু আমাদের পরিবারের মানসম্মান ক্ষুন্ন হয়নি গ্রাামের সকল মানুষের মানসম্মান হানি হয়েছে। আজ যদি আমার বাবা মারা না যেতেন তাহলে ইন্জিনিয়ার খন্দকার ইমন আমার বাড়িতে আসতেন না। ইমন খন্দকার আমার ভাগিনা হয়। তাই সে আমার বাবার মৃত্যুর কথা শুনে এসেছে। রাহাত এমন নেক্কারজনক ঘটনা করবে আমি কখনো আশা করিনি।

আমি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। আটপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত বিশ্বা স বলেন, আমার বিরুদ্ধে কয়েকদিন আগে ফেইসবুকে স্টেটাস দেয় ইঞ্জিনিয়ার ইমন। এ নিয়ে তার সাথে কথা কাটাকাটি ও ঠেলা ধাক্কার ঘটনা ঘটেছে। আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

কিউএনবি/আয়শা/২৯ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit