শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

ভারতে গিয়ে বিপাকে, বিমানবন্দরে আটকে দিল নিক জোনাসকে!

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ১০৬ Time View

বিনোদন ডেস্ক : প্রিয়াঙ্কা চোপড়াকে ছাড়াই শুক্রবার রাতে ভারতে পা রেখেছেন নিক জোনাস। সঙ্গে দুই ভাই- কেলভিন জোনাস এবং জোয়ি জোনাস। লোলাপালুজা মিউজিক ফেস্টিভ্যাল উপলক্ষেই শ্বশুরবাড়ির দেশে পাড়ি ‘পরদেশি’ বাবুর। শনিবার রাতে মুম্বাই মাতিয়ে দিয়েছেন। বি টাউনের তারকারাও ‘জামাইবাবু’ বলতে অজ্ঞান।

প্রিয়াঙ্কা ছাড়াই নিকের সঙ্গে পার্টি করেছেন বলিউড তারকারা। ‘ঘরের মেয়ে’ না এলেও অতিথি আপ্যায়নে কোনোরকম কমতি রাখা হয়নি। কিন্তু ফেরার সময়ে শেষপাতে এ কী বিপদে পড়লেন নিক জোনাস!

মুম্বাই বিমানবন্দরে হঠাৎ নিক জোনাসকে আটকে দিলেন নিরাপত্তারক্ষীরা। সেই ভিডিও সোশ্যালে ছড়িয়ে পড়েছে। কিন্তু কেন নিরাপত্তারক্ষীরা তাকে প্রবেশপথে আটকালেন? তাহলে কি ভারতে এসে বিপাকে পড়েছেন প্রিয়াঙ্কার স্বামী? আসলে সেসব কিছুই নয়।

বলিউড মাধ্যম সূত্রে জানা গেছে, নিক জোনাসের টিম বিমানের টিকিট আনতে ভুলে গিয়েছিলেন। তাই প্রবেশপথে আটকে পড়েন। যদিও কিছুক্ষণের মধ্যে সেই সমস্যা সমাধান হয়ে যায়। নিরাপদে মার্কিন মুলুকের উদ্দেশে রওনা হয়েছেন ‘জোনাস ব্রাদার্স’। এই প্রথম ভারতে লাইভ কনসার্ট করলেন তারা।

শনিবার রাতে নিক জোনাসের কনসার্ট চলাকালীন শ্রোতা অনুরাগীরা ‘জামাইবাবু, জামাইবাবু’ বলে চিৎকার করতে থাকেন। যা শুনে নিক খানিক লজ্জাও পান! সেই ভিডিও শেয়ার করে মুম্বাইকে ধন্যবাদও জানান প্রিয়াঙ্কা চোপড়া। এরপর রাতে বি টাউনের সেলেবদের নিয়ে পার্টিও করেন প্রিয়াঙ্কার স্বামী। সেখানে হাজির ছিলেন মালাইকা অরোরা, স্বামী আনন্দ আহুজাকে নিয়ে সোনম কাপুর, আশান খট্টর, দক্ষিণী তারকা সিদ্ধার্থের সঙ্গে অদিতি রাও হায়দরি, ভূমি পেডনেকর, ওরি, মালাইকা অরোরা-সহ আরও অনেকে।

কিউএনবি/অনিমা/২৯ জানুয়ারী ২০২৪ /বিকাল ৪:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit