বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

শুভেচ্ছাদূতের কাজ নিয়েই ব্যস্ত নুসরাত ফারিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১০১ Time View

বিনোদন ডেস্ক : ছিলেন উপস্থাপিকা। এরপর এলেন অভিনয়ে। হলেন চিত্রনায়িকা। কাজ করছেন ঢাকা ও কলকাতা-দুই ফিল্ম ইন্ডাস্ট্রিতে। কিন্তু এ নায়িকা অভিনীত হিট সিনেমার নাম খুব একটা জোরে উচ্চারিত হবে না কারও গলায়। তবু ফারিয়া ব্যস্ত। ঢাকার চেয়ে কলকাতার সিনেমা নিয়েই ব্যস্ত থাকতে দেখা গেছে তাকে। তবে সিনেমার চেয়েও বেশি ব্যস্ততা বিভিন্ন কোম্পানির শুভেচ্ছাদূত হওয়া নিয়ে। 

এ মুহূর্তে এ চিত্রনায়িকা দেশের একাধিক প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসাবে কাজ করছেন। চুক্তি অনুযায়ী তাদের বিজ্ঞাপনে মডেল হচ্ছেন। আগে থেকেই এসএমসির সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন নুসরাত ফারিয়া। সম্প্রতি প্রতিষ্ঠানটির আবারও এক বছরের জন্য চুক্তি বাড়িয়েছেন তিনি। এ প্রতিষ্ঠানে সেনিটারি ন্যাপকিনের বিজ্ঞাপনে মডেল হয়ে কাজ করছেন গত কয়েক বছর ধরে। এদিকে ‘প্রাণ ফ্রুটো’রও শুভেচ্ছাদূত হয়েছেন এ নায়িকা। চুক্তি বাড়িয়েছেন ক্লিয়ার শ্যাম্পুর প্রোডাকশন কোম্পানির সঙ্গে। বর্তমানে এসব কোম্পানির কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন ফারিয়া। 

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার জন্য এটা সত্যিই অনেক আনন্দের এবং ভালোলাগার যে, আমি যেসব প্রতিষ্ঠানের হয়ে ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিংবা মডেল হিসাবে কাজ করছি তারা আমার ওপর আস্থা রেখেছেন। আমার কাজ বিবেচনা করে নতুন চুক্তি করছেন। একজন শিল্পী হিসাবে আমি আমার অবস্থান থেকে কাজটা শতভাগ সততার সঙ্গে করার চেষ্টা করি এবং আজীবন তাই করব।’ এদিকে গত বছরের শেষ দিকে কলকাতায় মুক্তি পেয়েছে তার অভিনীত ‘বিবাহ অভিযান’ নামে একটি সিনেমা। দেশেও ‘সে আসে ধীরে’ নামে একটি সিনেমা কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।

কিউএনবি/অনিমা/২৮ জানুয়ারী ২০২৪,/রাত ১১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit