বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম
মালয়েশিয়ায় বাংলাদেশিদের সংকট-সম্ভাবনা নিয়ে হাইকমিশনে জামায়াত নেতার বৈঠক মুজিবুল হকের জমি-গাড়ি জব্দ, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন লর্ডসেই ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন রোহিত, চাঞ্চল্যকর তথ্য ফাঁস জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের দুর্নীতি অনুসন্ধানে নথি তলব করল দুদক পাহাড়ের সমস্যার সমাধানে ‘হলিস্টিক অ্যাপ্রোচ’ পদ্ধতিতে এগোতে চায় সরকার; মীর হেলাল কোন দেশ থেকে কত রেমিট্যান্স আসে সংসদে জানালেন মন্ত্রী মার্কিন হামলায় ইরানের নৌবাহিনীর ৬ সদস্য নিহত তিনি অভিনেতা বা নায়ক নয়, একজন শিল্পীর বহুমাত্রিক সত্তা

আজ থেকে চৌগাছায় খেজুর গুড়ের মেলা শুরু! চলবে তিনদিন

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১৫৯ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : আজ ২৯ জানুয়ারি থেকে তিনদিনব্যাপী চৌগাছা উপজেলায় যশোরের ঐতিহ্যবাহি খেজু গুড়ের মেলা শুরু হচ্ছে। এ উপলক্ষে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার সুষ্মিতা সাহা। এ মেলা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এ মেলাকে ঘিরে পোষ্টারিং, শহরের মোড়ে মোড়ে রংবেরঙ্গের ফেস্টুন, উপজেলার খেজুর গুড় উৎপাদন কারী গাছিদের খবর দেওয়াসহ মাইকিং করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৩ সালে প্রথম চৌগাছায় এ গুড় মেলার আয়োজন করা হয়েছিলো। এ মেলায় উপেজলায় যারা খেজুর গাছ কাটা (গাছি) পেশায় নিয়জিত তাদের উৎপাদিত গুড়নিয়ে অনুষ্ঠিত হয়েছিল। এ বছর উপজেলা পর্যায়ের সমস্ত কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে সমন্বয়ে আরও মাইক্রো লেভেলে গিয়ে যশোরের ঐতিহ্যবাহি খেজুর গুড় শিল্পকে জাতীয় পর্যায়ে তুলে আনার জন্য এই মেলার আয়োজন করা হয়েছে।

২৯ জানুয়ারি সকাল ১০ টায় এই মেলার উদ্বোধন করবেন যশোরের জেলা প্রশাসক আবারাউল হাসান মজুমদার। তিন দিনব্যাপী আমরা এ মেলার আয়োজন করেছি। চলবে ৩১ জানুয়ারী পর্যন্ত। ইতিমধ্যে উপজেলার সকল গাছিদের নিবন্ধন করা হয়েছে। উপজেলায় যারা খেজুর গুড় তৈরির পেশার সাথে জড়িত তাদের জন্য একটি ওয়েবসাইটও তৈরি করা হয়েছে। তিনি বলেন, এই মেলা আকর্ষণীয় করে তোলার জন্য স্থানীয় শিল্পীদের দ্বারা বিভিন্ন নাটিকা ও গম্ভিরা পরিবেশন করা হবে।

মেলার দ্বিতীয় দিন বাংলাদেশের বিশিষ্ট গণমাধ্যম বক্তিত্ব কৃষিবিদ শাইখ সিরাজ উপস্থিত থাকবেন। তিন দিনব্যাপী মেলায় কয়েকশ গাছি তাদের তৈরি নির্ভেজাল ঝোলা গুড়, দানা গুড়, পাটালিসহ বিভিন্ন প্রকারের খেজুর গুড় নিয়ে উপস্থিত থাকবেন। মেলা চলাকালিন তিনদিন সকাল দশটা হতে বিকেল ৪ টা পর্যন্ত এ মেলা থেকে ক্রেতা-বিক্রেতারা খুব সহজেই র্নিভাজাল খেজুর গুড় ক্রয়-বিক্রয় করতে পারবেন।

এ মেলায় সমাপনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য অংশ গ্রহনকারি গাছিদের মধ্যে উপজেলার শ্রেষ্ঠ গাছির হাতে পুরস্কার তুলে দেবেন। উপজেলা নির্বাহী অফিসার সুষ্মিতা সাহা বলেন, উপজেলা পর্যায়ে জেলার ঐতিহ্য নিয়ে এরূপ মেলায় সবাইকে আমন্ত্রণ জানিয়ে উপজেলাসহ দেশের সকল নাগরিকদের আমন্ত্রণ জানাচ্ছি। যশোরের খেজুর গুড় সারাদেশে একটি ব্রান্ডেট পণ্য হিসেবে মাত্রা যোগ করবে।

 

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit