বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

নড়িয়ায় ভয়াবহ অগ্নিকান্ড

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১০১ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের নড়িয়া উপজেলা সদরে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনায় ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ইতোমধ্যে আগুনে কোটি টাকার বেশী ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তবে ফায়ার সার্ভিসের প্রাথমিক প্রতিবেদনে ৩১ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি দেখানো হয়েছে। ২৭ জানুয়ারি শনিবার ভোর ৬টায় উপজেলার নড়িয়া বাজারের বড় ব্রিজ এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার ভোর ৬টার দিকে নড়িয়া বাজারের বড় ব্রিজ সড়কে মাহবুব আলমের ব্যাটারীর দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। আগুনের লেলিহান শিকা দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সংবাদে ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যেই মাহবুব আলমের ব্যাটারীর দোকান, আক্তার হোসেনের ঔষধের ফার্মেসী, ইদ্রিস আলীর ফার্নিচারের দোকান, বাবুল শেখের ওয়ার্কসপ, নাসির শেখের থাই ও অ্যালুমিনিয়ামের দোকান এবং হিরণ মোল্লার মোবাইল সার্ভিসিং দোকান পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ফার্মেসী ব্যবসায়ী আক্তার হোসেন জানায়, তার ফার্মেসীর ৩০ লাখ টাকা পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে। তার জীবিকার একমাত্র অবলম্বন ক্ষতি হওয়ায় তাকে রাস্তায় বসা ছাড়া উপায় নাই। নড়িয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ব্যাটারীর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করছি। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। প্রাথমিক ভাবে ৩১ লক্ষ টাকার মালামাল ক্ষয়-ক্ষতি নিরুপন করা হয়েছে। তদন্ত পূর্বক চুড়ান্ত প্রতিবেদনে সঠিক ক্ষয়-ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যাবে।

নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য বলেন, অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছি। ছয়টি দোকান পুড়ে গেছে। দ্রুত ব্যবস্থা নিতে পারায় ক্ষয়-ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে জেলা জেলা প্রশাসনের ত্রাণ তহবিল থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা করব।

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit