বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

শেষ মুহূর্তের গোলে ছিটকে গেল টটেনহ্যাম, পঞ্চম রাউন্ডে ম্যানসিটি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১৩৫ Time View

স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান ফুটবলের যতই আধিপত্য করুক না কেন টটেনহ্যাম হটস্পারের স্টেডিয়াম বরাবরই অপয়া ছিল ম্যানচেস্টার সিটির জন্য। ২০১৯ সাল থেকে এখানে ৫ ম্যাচ খেলে পাঁচটাতেই হেরেছে পেপ গার্দিওলার দল। আর এই ৫ বছরে সিটির কোনো ফুটবলারই গোলের দেখা পায়নি।

এফএ কাপের ফোর্থ রাউন্ডে সে প্রেক্ষাপটেরই পুনর্মঞ্চায়ন ঘটছিল। ম্যাচের ষষ্ঠ মিনিতে অস্কার ববের গোল বাতিল করে ভিএআর। সিটি ফুটবলাররাও ছিলেন এদিন ছন্দহীন। ট্রেবলের আশা বাঁচিয়ে রাখতে তাই পূর্ণশক্তি প্রয়োগের বিকল্প ছিল না পেপ গার্দিওলার সামনে। বেঞ্চে থাকা সকল ধরনের অস্ত্রই ব্যবহার করেছেন স্প্যানিশ মাস্টারমাইন্ড। ৬৫ মিনিটে হুলিয়ান আলভারেজকে উঠিয়ে ডি ব্রুইনাকে নামানোর সিদ্ধান্ত পক্ষে এসেছে বর্তমান চ্যাম্পিয়নদের।

কর্নার থেকে এই বেলজিয়ান তারকার শটে বল জালে পাঠান নাথান আকে। যদিও ভিএআরে সে গোল কাটাছেঁড়া করা হয়েছে অনেক। তবে শেষ পর্যন্ত বেঁচে যাওয়া সে গোলে টটেনহ্যামের বিদায় নিশ্চিত করে সিটি। টানা ৩৫ ম্যাচে গোল করা টটেনহ্যামকে আটকে দিয়ে খুশি পেপ গার্দিওলা।
 
ম্যাচশেষে গণমাধ্যমকে তিনি বলেন, ‘অবিশ্বাস্য। সবার পারফরম্যান্স টপ ক্লাস ছিল। যা কিনা আবারো প্রমাণ করে কীভাবে এই ছেলেরা অতীতে এতকিছু অর্জন করেছে। পরিস্থিতি এমন ছিল যে পরের রাউন্ডে যেতে জিততেই হবে আর হারলেই বিদায়। আজ দল ঐ মানসিকতা নিয়েই খেলেছে। হ্যাঁ, আমি খুশি।’
 
এদিকে আরেক বিগ ম্যাচেও একই প্রেক্ষাপট। শুরুতেই অ্যাস্টন ভিলাকে এগিয়ে দিয়েছিল ডগলাস লুইস। তবে ভিএআরের কল্যাণে সে যাত্রায় বেঁচে যায় চেলসি। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে স্ট্যামফোর্ড ব্রিজে লড়াই চলছিল বেশ। দ্বিতীয়ার্ধে ব্লুজদের আক্রমণাত্মক ফুটবলের সামনে দেয়াল হয়ে দাঁড়ান ভিলা গোলরক্ষক এমি মার্টিনেজ।
 
গোলশূন্য ড্র হওয়ায় এই দুই দল আরও একবার একে অন্যের মুখোমুখি হবে; ফেব্রুয়ারিতে ভিলার মাঠে আতিথ্য নেবার আগেই অবশ্য রোববার প্রতিপক্ষ নির্ধারিত হয়ে যাবে এই দুই দলের বিজয়ীর।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit