বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম
কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭

ফ্রিজে রাখলে দ্রুত নষ্ট হয় যে সব খাবার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১১৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : কর্মব্যস্ততার কারণে বর্তমানে নিয়মিত বাজার করার সময় পান না বেশীরভাগ চাকরিজীবী। তাই ছুটির দিনেই পুরো সপ্তাহের সবজি, ফল, মাছ কিনে রাখেন অনেকেই। তারপর সেগুলি পরিষ্কার করে ফ্রিজে রেখে পুরো সপ্তাহজুরে খাওয়া হয়।

কেউ কেউ তো কাজের সুবিধার জন্য শাকসবজিও কেটে রেখে দেন ফ্রিজে। তবে এমন কয়েকটি খাবার আছে, যেগুলি ফ্রিজে রাখা মোটেই বুদ্ধিমানের কাজ নয়। জেনে নিন কোন কোন খাবার ভুলেও ফ্রিজে রাখবেন না।

কলা

কলা সব সময় ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখতে হয়। ঘরের তাপমাত্রায় কলা কাঁচা থাকলেও তা পেকে যায়। তবে ফ্রিজে কলা রাখলে স্বাভাবিকের তুলনায় বেশি তাড়াতাড়ি পচন ধরে।

পাউরুটি

অনেকেই পাউরুটি ভাল রাখতে ফ্রিজে রেখে দেন। এতে পাউরুটি আরও বেশি করে শুকিয়ে যায়। এর গুণমানও চলে যায়। তাই পাউরুটি ফ্রিজে না রাখাই ভাল।

মধু

দীর্ঘ দিন মধু ভাল রাখতে ফ্রিজে রাখেন? মধুর স্বাদ নষ্ট হয়ে যায় ফ্রিজে রাখলে, গুণাগুণও নষ্ট হয়ে যায়। তাই ফ্রিজে না রেখে বরং একটি অন্ধকার কোনও জায়গায় মধু মজুত রাখতে পারেন, তা হলেই মধু অনেক দিন পর্যন্ত ভাল থাকবে।

রসুন

রান্নার সময় বাঁচাতে অনেকেই রসুন ছাড়িয়ে কিংবা রসুন বেটে ফ্রিজে রেখে দেন। ফ্রিজও থেকে বের করে সহজেই রান্নায় দিয়ে দেওয়া যায়। তবে আস্ত রসুন ফ্রিজে রাখলে ছত্রাক বাসা বাঁধতে পারে তার গায়ে। তাই এই অভ্যাস কিন্তু মোটেই ভাল নয়।

আলু

ফ্রিজে না রেখে আলু সব সময়ে ঝুড়িতে করে খোলা জায়গায় রাখা উচিত। ফ্রিজের তাপমাত্রা আলুতে থাকা কার্বোহাইড্রেটকে নষ্ট করে দেয়। রান্না করার পর আলুর স্বাদ বদলে যেতে থাকে।

কিউএনবি/অনিমা/২৭ জানুয়ারী ২০২৪/বিকাল ৪:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit