বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পারমাণবিক ইস্যুতে ইরানকে পশ্চিমাদের চাপ, কড়া সমালোচনায় চীন-রাশিয অভিষেকেই তাণ্ডব, ১৫০ করে বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান ‘হাসিনা যা বলছেন সেটা ওনার বিষয়, ভারত সরকার দায় নেবে না’ অবৈধ ইসরায়েলি বসতির বিরুদ্ধে ৮ মুসলিম দেশের বিবৃতি, কঠোর ব্যবস্থার আহ্বান রুমিন ফারহানার বক্তব্যে উত্তপ্ত সংসদ রাজধানীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৪

ময়মনসিংহে কোতোয়ালির মডেল থানা পুলিশের অভিযানে ১৭০ বোতল ভারতীয় মদ উদ্ধার।

লুৎফুন্নাহার রুমা,ময়মনসিংহ ।
  • Update Time : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ৮৪ Time View

লুৎফুন্নাহার রুমা,ময়মনসিংহ : ময়মনসিংহে পুলিশের অভিযানে একশত ৭০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ উদ্ধার করে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা পুলিশের । বুধবার সন্ধ্যায় নগরীর শম্ভুগঞ্জ মোড় থেকে এই বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ। এই সময় আন্তঃজেলা মাদক ব্যবসায়ী নেত্রকোণার পূর্বধলার শালদিয়াগা গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী খায়রুল ইসলামের ছেলে মোঃ পিয়ামকে মাদক বহনকারী গাড়ি সহ গ্রেফতার করে। উদ্ধারকৃত মদের আনুমানিক মুল্য প্রায় ৫ লাখ টাকা।

এ বিপুল পরিমাণ মদ উদ্ধার গত কয়েক বছরের মধ্যে রেকর্ড পরিমাণ মদ উদ্ধার বলে পুলিশ জানিয়েছে। এসআই মোঃ তাইজুল ইসলাম এবং এসআই আশরাফুল আলম, সঙ্গীয় এএসআই মোঃ হুমায়ুন কবির-২, এএসআই মাসুম রানা, কনস্টেবল রুবেল মিয়া, জাকির হোসেন এবং ট্রাফিক বিভাগের এটিএসআই মোশারফ হোসেন এই অভিযান পরিচালনা করেন। কোতোয়ালি মডেল থানার ওসি মাইন উদ্দিন জানান, মাদকমুক্ত ময়মনসিংহ নগরী গড়তে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।

পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় এসআই এসআই তাইজুল ইসলামের নেতৃত্বে একটি দল শম্ভুগঞ্জ এলাকায় ডিউটিকালে খবর পায় নেত্রকোনার পূর্বধলা এলাকা থেকে একটি পিকআপ গাড়ী দিয়ে ভারতীয় তৈরী মদ ময়মনসিংহ শহরের দিকে আসছে।

এ খবরে পুলিশ শম্ভুগঞ্জ মোড়স্থ কিশোরগঞ্জ রোডের মাথায় গাড়ী চেক শুরু করে এবং একটি পিকআপকে সিগনাল দিলে গাড়ী থামিয়ে পিকআপে থাকা ৩ জন পালানোর চেষ্টা করলে পুলিশ একজনকে আটক করে। তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে সে পিক-আপে ভারতীয় মদ থাকার কথা স্বীকার করে। পরে পিকআপ গাড়ীর পিছনে ত্রিপল দিয়া ডেকে রাখা ভারতীয় ১৭০ বোতল মদ উদ্ধার করে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা করে পুলিশ।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৪,/দুপুর ১২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit