বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পারমাণবিক ইস্যুতে ইরানকে পশ্চিমাদের চাপ, কড়া সমালোচনায় চীন-রাশিয অভিষেকেই তাণ্ডব, ১৫০ করে বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান ‘হাসিনা যা বলছেন সেটা ওনার বিষয়, ভারত সরকার দায় নেবে না’ অবৈধ ইসরায়েলি বসতির বিরুদ্ধে ৮ মুসলিম দেশের বিবৃতি, কঠোর ব্যবস্থার আহ্বান রুমিন ফারহানার বক্তব্যে উত্তপ্ত সংসদ রাজধানীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৪

ময়মনসিংহ বিভাগে ২ লক্ষ ৭৭ হাজার কম্বল বিতরন জেলা প্রশাসনের মাধ্যমে।

লুৎফুন্নাহার রুমা,ময়মনসিংহ ।
  • Update Time : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ১১২ Time View

লুৎফুন্নাহার রুমা,ময়মনসিংহ : ময়মরসিংহ বিভাগে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সরকার ৪টি জেলা প্রশাসনের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ২ লক্ষ ৭৭ হাজার কম্বল বিতরণ করা হয়। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ময়মনসিংহ বিভাগের জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাদের তথ্য সূত্রে জানা যায়, ময়মনসিংহ বিভাগে জেলা প্রশাসন এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাদের সহায়তায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় প্রায় ২ লক্ষ ৭৬ হাজার ৯৯০টি। এর মধ্যে ময়মনসিংহ জেলায় প্রায় ১ লক্ষ ২৮ হাজার ৮০০টি কম্বল বিতরণ করা হয়েছে।

বরাদ্দকৃতের মধ্যে আরো ৪ হাজার কম্বল অবশিষ্ট রয়েছে যা পরবর্তীতে যাচাই-বাছাই করে বিতরণ করা হবে। নেত্রকোণা জেলায় জেলা প্রশাসনের সহায়তায় প্রায় ৫৫ হাজার ১৫০টি কম্বল বিতরণ করা হয়েছে। জামালপুর জেলায় ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার তথ্যমতে, ৫২ হাজার ৪০০টি কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে শেরপুরে জেলা প্রশাসন প্রায় ৩৬ হাজার ৬৪০টি কম্বল বিতরণ চলমান। ময়মনসিংহ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, অত্যন্ত যাচাই-বাছাই করে সরকারি কম্বল বিতরণ করা হচ্ছে। গরিব অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে সরকারিভাবে কম্বলগুলো বিতরণ করা হচ্ছে।

তারা যেন শীত থেকে পরিত্রাণ পেতে পারেন। জেলা প্রশাসন থেকেও শারীরিক প্রতিবন্ধী, অন্ধ, বধির ও নিম্নআয়ের মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এদিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে বুধবার (২৪ জানুয়ারি) নগরীর পালপাড়া, নিউ টাউন ও বিহারি ক্যাম্পে প্রায় ৪ হাজার অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

এর আগে গত শনিবার (২০ জানুয়ারি) প্রায় সাড়ে ৩ হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী। প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক মেয়র মো.ইকরামুল হক টিটু অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণের নির্দেশনা দিয়েছেন। শীতার্ত অসহায় মানুষের জন্য ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। বিভাগের সংসদ সদস্য ও ধনী ব্যক্তিরাও ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৪,/দুপুর ১২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit