বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পারমাণবিক ইস্যুতে ইরানকে পশ্চিমাদের চাপ, কড়া সমালোচনায় চীন-রাশিয অভিষেকেই তাণ্ডব, ১৫০ করে বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান ‘হাসিনা যা বলছেন সেটা ওনার বিষয়, ভারত সরকার দায় নেবে না’ অবৈধ ইসরায়েলি বসতির বিরুদ্ধে ৮ মুসলিম দেশের বিবৃতি, কঠোর ব্যবস্থার আহ্বান রুমিন ফারহানার বক্তব্যে উত্তপ্ত সংসদ রাজধানীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৪

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অভিযানে আন্তঃ জেলা মোটর সাইকেল চোর চক্রের ০২ সদস্য গ্রেফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ১২২ Time View

লুৎফুন্নাহার রুমা,ময়মনসিংহঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অভিযানে এসআই (নিঃ) মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন রশিদপুর সাকিনস্থ শাহবাজপুর মোড় ময়মনসিংহ টু নেত্রকোণা গামী হাইওয়ে রোড এর উত্তর পাশে রাকিব ষ্টোর প্রোঃ মোঃ রাকিব হোসেন এর মনোহারী দোকানের সামনে হইতে ২৪ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ ২৩.১৫ ঘটিকায় ০৩ টি চোরাই মোটর সাইকেলসহ আন্তঃ জেলা মোটর সাইকেল চোর চক্রের সদস্য ১।

মোঃ রমজান আলী (২৪), পিতা-মৃত গোলাপ জামান, মাতা-মোছাঃ জহুরা বেগম, সাং-চক লেঙ্গুরা, থানা-দূর্গাপুর, জেলা-নেত্রকোনা, ২। জয় ঘোষ (২১), পিতা-মৃত সুনীল ঘোষ, মাতা-সুনতী রাণী ঘোষ, সাং-আখাউড়া রাধা নগর, থানা-আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়ীয়াদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ শহর সহ আশপাশ থানা এলাকায় মোটর সাইকেল চুরি করে আসছে।

এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামী মোঃ রমজান আলী (২৪) এর বিরুদ্ধে ০১ মামলা এবং আসামী জয় ঘোষ (২১) এর বিরুদ্ধে ০৩টি মামলা আছে। উদ্ধারকৃত ০৩টি চোরাই মোটর সাইকেল উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ২ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৪,/দুপুর ১২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit