শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু

লালমনিরহাটে ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের চাকায় কাটা পরে প্রতিবন্ধী নারীর মৃত্যু

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৯২ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জে নিজের পোষা দুইটি ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই জমিলা বেগম (৪২) নামে এক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার(২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার শ্রুতিধর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত জমিলা বেগম উপজেলার শ্রুতিধর এলাকার ওসমান আলীর স্ত্রী।রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিবন্ধী জমিলা বেগম তার বাড়ির পাশের রেললাইনে নিজের পোষা দুইটি ছাগলকে ঘাস খাওয়াচ্ছিলেন।এসময় লালমনিরহাটের দিক থেকে একটি ট্রেন আসতে দেখে দ্রুত রেললাইনের ওপরে এসে সেখনে থাকা একটি ছাগলকে বাঁচাতে যান। পরে তার অসাবধানতায় ট্রেনটি তাকে ধাক্কা দিলে চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলী বলেন, পরিবারের আপত্তি না থাকায় পোস্টমর্টেম ছাড়াই নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২৫ জানুয়ারী ২০২৪/সন্ধ্যা ৬:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit