শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

মেসি-সুয়ারেজের ম্যাচে জিততে পারেনি মিয়ামি

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৭৬ Time View

স্পোর্টস ডেস্ক : সাবেক বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসির সাথে ইন্টার মিয়ামিতে লুইস সুয়ারেজের অভিষেকটা ভাল হয়নি। প্রাক-মৌসুম সফরে এল সালভাদোরের সাথে গোলশুন্য ড্র করেছে মেসির মিয়ামি।

গত মাসে ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিও থেকে মেজর লিগ সকার ক্লাব মিয়ামিতে যোগ দিয়েছেন সুয়ারেজ। 

স্থানীয় সময় শুক্রবার সান সালভাদোরর এস্তাদিও কুসকাটলানে আর্জেন্টাইন সুপারস্টার মেসির সাথে মূল দলে খেলার সুযোগ পেয়েছিলেন উরুগুয়ের তারকা সুয়ারেজ। কিন্তু ৩৬ বছর বয়সী এই ফরোয়ার্ড ফ্লোরিডার ফ্র্যাঞ্চাইজি ক্লাবটির হয়ে অভিষেকে নিজেকে প্রমাণে ব্যর্থ হয়েছে। 

সুয়ারেজ ও মেসির সাবেক আরও দুই বার্সা সতীর্থ সার্জিও বাসকুয়েটস ও জোর্দি আলবা দ্বিতীয়ার্ধে বদলী বেঞ্চে চলে গিয়েছিলেন।

৩৬ মিনিটে মেসি প্রায় গোল পেয়েই গিয়েছিলেন। বাসকুয়েটসের কাছ থেকে চতুর একটি পাস পেয়ে এল সালভাদোর গোলরক্ষক মারিও মার্টিনেজকে একা পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন মেসি। চার মিনিটে বক্সের ভিতর থেকে আলবার শট অল্পের জন্য গোলের ঠিকানা খুঁজে পায়নি। যদিও এই শটে মার্টিনেজকে বেশ সতর্ক অবস্থানে দেখা গেছে। 

৮৩ মিনিটে স্টিভেন ভাসকুয়েজের হেড বারে অল্পের জন্য বারের উপর দিয়ে চলে যায়। পুরো ম্যাচে এল সালভাদোর এই একটি ভাল সুযোগ তৈরি করতে পেরেছিল।

শুক্রবারের ম্যাচের মাধ্যমে মিয়ামি প্রাক-মৌসুমে ব্যস্ত সূচির সূচনা করেছে। সোমবার এফসি ডালাসের বিপক্ষে ম্যাচের পর ২৯ জানুয়ারি সৌদি আরবে আল হিলালের বিপক্ষে ম্যাচ রয়েছে তাদের। ১ ফেব্রুয়ারি ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের মোকাবেলা করবে মিয়ামি। 

এরপর এশিয়া সফরে ৪ ফেব্রুয়ারি হংকং ও তিনদিন পর জাপানীজ ক্লাব ভিসের কোবের মুখোমুখি হবে। পরে যুক্তরাষ্ট্রে ফিরে এসে ১৫ ফেব্রুয়ারি নিউওয়েলস ওল্ড বয়েসের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রাক-মৌসুম শেষ করবে মিয়ামি।

কিউএনবি/অনিমা/২০ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit