সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

নওগাঁ জেলা আইনজীবী সহকারী সমিতির প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ১০৪ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলা আইনজীবী সহকারী সমিতির প্রীতি  ফুটবল টুর্নামেন্ট ২০২৪  এর উদ্বোধন  অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায়  সদর উপজেলার পাহাড়পুর জি,এম,উচ্চ বিদ্যালয় মাঠে নওগাঁ জেলা আইনজীবী সহকারী সমিতির  আয়োজনে এ ফুটবল খেলা  অনুষ্ঠিত হয়।  খেলায়

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার  উদ্বোধন করেন  নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশনের  সভাপতি এ্যাড. খোদাদাদ খান পিটু। এসময় বিশেষ অতিথি হিসেবে নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুর রাজ্জাক -৩, নওগাঁ জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক মাজেদুর রহমান লিটন প্রমূখ উপস্থিত ছিলেন ।  উক্ত খেলায় অন্যান্যদের মধ্যে জেলা আইনজীবী সহকারী সমিতির  সহঃ সাধারণত সম্পাদক (প্রশাসন)  রাহেনূর ইসলাম  খান রনি, সহঃ সাধারণত সম্পাদক (দপ্তর), মোঃ আঃ রহিম, কোষাধ্যক্ষ ডি,এম ফিরোজ হোসেন,  ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক  সম্পাদক  ইকবাল হোসেন, কায্যনিবাহী কমিটির সদস্য  আনোয়ার জাহিদ, হাফিজুর রহমান, হামিদুর রহমান, মাসুদ রানা, সোহাগ হোসেন, রায়হান আলী খান, সাধারণ সদস্য  রশিদুল ইসলাম , সাইফুল ইসলাম সুমন, হারুন অর রশীদ,  জাহাঙ্গীর, শাহিন, জুয়েল হোসেন, শরিফুল ইসলাম, সিরাজুল,  সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি  উপস্থিত ছিলেন।  জেলা  আইনজীবী সহকারী সমিতির সকল  সদস্যদের নিয়ে  খেলায় ৮টি দল বিভক্ত হয়ে এ খেলা  অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় জাহিদ সূর্যমূখী বনাম তৈমুর শাপলা  দলের খেলা অনুষ্ঠিত হয়। ফুটবল টুর্নামেন্টে জাহিদ সূর্যমূখী দল ২-১ গোলে তৈমুর শাপলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

কিউএনবি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit