মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

‘দ্বাদশ নির্বাচন নিয়ে টিআইবির বক্তব্য জনমতের প্রতিফলন’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ১৪৩ Time View

ডেস্কনিউজঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়নি বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি যে বক্তব্য দিয়েছে সেটি ‘জনমতের প্রতিফলন’ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেছেন, সবাই তো বলেছে যে, নির্বাচন সুষ্ঠু হয় নাই। কাজেই টিআইবি যা বলেছে, এটা জনমতের প্রতিফলন।

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুক্রবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে তার কবরে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

দ্বাদশ সংসদ নির্বাচনকে ‘একপাক্ষিক ও পাতানো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ’ অ্যাখ্যা দিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি বুধবার বলেছে, এই নির্বাচন ভবিষ্যতের জন্য অশনিসংকেত। নির্বাচন ‘অবাধ ও অন্তর্ভূক্তিমূলক’ হয়নি বলেও মন্তব্য করে সংস্থাটি বলছে।

টিআইবির বক্তব্যের সমালোচনা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, টিআইবি বিএনপির দালালি করছে। বিএনপির ভাষার সঙ্গে তাদের ভাষা মিলে যাচ্ছে।

আর পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপির কথাই ‘পরিশীলিতভাবে পরিবেশন করেছে টিআইবি’।

সরকারের মন্ত্রীদের সমালোচনা নিয়ে নজরুল ইসলাম খান বলেন, আমরা (বিএনপি) যা বলেছি সেটাও জনমতের প্রতিফলন। ফলে যদি আমাদের কথা মিলে যায়… সেটা একজন আরেকজনকে পছন্দ করার জন্য না, এটা সত্য বলার জন্য।

সরকারের মন্তব্যের সমালোচনা এবং দেশি-বিদেশি প্রতিষ্ঠানের দেওয়া অভিমতকে সাধুবাদ জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, ন্যায্য কথা এবং বাংলাদেশের গণমানুষের পক্ষে যে বলবে তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা যা বলি সেটা গুরুত্বপূর্ণ, জনগণ যা বলে সেটা ‍গুরুত্বপূর্ণ।

জনগণ এই সরকারকে পছন্দ করে না জানিয়ে নজরুল বলেন, আমাদের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করে রাখা হয়েছে… আমরা এর নিন্দা জানাই। যারা এসব অন্যায়-অনাচার-জুলুম-নির্যাতন-নিপীড়ন এবং ভোট চুরির সমালোচনা করে তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই।

জিয়াউর রহমানকে স্মরণ করে নজরুল খান বলেন, জিয়াউর রহমান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন, সেই গণতন্ত্র মেরে ফেলা হয়েছে। সেটাকে পুনরুজ্জীবিত করার যে লড়াই চলছে।

গণতন্ত্র ফিরিয়ে আনার আগামী আন্দোলন কর্মসূচি শিগগিরই জানিয়ে দেওয়া হবে বলেও জানান এই নেতা।

কিউএনবি/নাহিদা/১৯.০১.২০২৪/ সন্ধ্যা ৫.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit