শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
দীর্ঘমেয়াদি জন্মনিয়ন্ত্রণ: কপার টি-এর সুবিধা অসুবিধা ও স্বাস্থ্যঝুঁকি চিরাগের সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন কঙ্গনা কেন ইরান যুদ্ধ নিয়ে পশ্চিমা বিশ্বে নেই বড় কোনো প্রতিবাদ, নেপথ্যে কী? রাষ্ট্রপতি হওয়ার প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল ইরানকে ‘সঠিক পথ’ বেছে নেয়ার আহ্বান মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ইমামতি প্রসঙ্গে রুমিন ফারহানার নামে ভুয়া মন্তব্য প্রচার প্রধানমন্ত্রীর পরিবারের নববর্ষ উদযাপনের প্রচারিত ছবিটি এআই দিয়ে তৈরি যুক্তরাষ্ট্রের পক্ষে ‘মনস্তাত্ত্বিক অপারেশন’ চালাচ্ছে রয়টার্স: ইরান ভারত থেকে ৫ হাজার টন ডিজেল পাম্পিং শুরু ১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া

৬ মাসে ইউরোপ গেছে ১১.৩৬ বিলিয়ন ডলারের পোশাক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : চলতি অর্থ বছরের প্রথম ছয়মাসে (জুলাই-ডিসেম্বর) ১১ দশমিক ৩৬ বিলিয়ন ডলারের তৈরি পোশাক ইউরোপীয় ইউনিয়নে রফতানি হয়েছে বাংলাদেশ থেকে।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-ডিসেম্বর মাসে, ইউরোপীয় ইউনিয়নে আমাদের পোশাক রফতানি ১১.৩৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১.২৪% হ্রাস পেয়েছে।

স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস এবং পোল্যান্ডে দেশি পোশাক রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ৬.৫৬%, ২.১৫%, ৯.১১% এবং ১৯.১৪%। তবে দেশের বাজার থেকে ইতালিতে পোশাক রফতানি ৩.৮৯% কমেছে। বিপরীতে, ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম রফতানি বাজার, জার্মানিতে উল্লিখিত সময়ে রফতানি ২০২২-২৩ জুলাই-ডিসেম্বর এর তুলনায় ১৭.০৫% হ্রাস পেয়ে ২.৮৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

প্রধান অপ্রচলিত বাজারগুলোর মধ্যে জাপান, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়াতে রফতানি যথাক্রমে ৯.৯৮%, ২৪.৬৭% এবং ১৯.০৬ % বৃদ্ধি পেয়েছে। তবে, ভারতে আমাদের পোশাক রফতানি ১৭.২৭% কমেছে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit