বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

নতুন মন্ত্রীদের একহাত নিলেন গোলাম মাওলা রনি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ১৬৮ Time View

ডেস্ক নিউজ : দ্বাদশ সংসদের নতুন মন্ত্রিসভা গঠনের মধ্য দিয়ে আওয়ামী লীগ টানা চার মেয়াদে সরকার গঠন করেছে। অন্যদিকে টানা চার মেয়াদ থেকে ক্ষমতার বাইরে প্রধান বিরোধী দল বিএনপি।  

তবে ক্ষমতায় না থাকলেও সরকার পতনের জন্য আন্দোলন অব্যাহত রেখেছে দলটি। এরই অংশ হিসেবে এখনো সরকার পতনের কর্মসূচি চলমান আছে।  

বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।   

এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, আওয়ামী লীগের মন্ত্রীরা শপথ নিলেন। শিক কাবাব, চিকেন সাসলিক, ভেটকি মাছের ফিশ ফিঙ্গার খেলেন। ঠিক সেদিনই আবার রিজভী সাহেব হাতুড়ি নিয়ে নয়া পল্টনের কার্যালয়ে তালা ভেঙে প্রবেশ করলেন। পাশাপাশি ৫ মাস পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় ফিরলেন? একদিনেই সব ঘটল— এর রহস্য কী? 

জবাবে গোলাম মাওলা রনি বলেন, যে মন্ত্রীরা শিক কাবাব খেলেন, তাদের আনন্দ-উল্লাসের কাছে জীর্ণশীর্ণ একটা অফিস খোলা তুলনীয় নয়। এটা মানুষ শুনতে চায় না। মানুষ শুনতে চায় যে, মন্ত্রীরা কাবাব খেয়েছেন। পাশাপাশি সাধারণ জনগণের দায়িত্বও বেড়ে গেছে। কারণ অনেক পদে পরিবর্তন এসেছে। গতবার যারা সিন্ডিকেট করেছিল, জনগণকে শোষণ করেছিল, টাকা-পয়সা মেরেছিল, তাদের বড় অংশই চলে গেছে। আসছে নতুন গ্রুপ। তাদেরও খায়েস আছে। তারা মানুষকে কীভাবে কাবাবময় করবে এটা নিয়ে মানুষ চিন্তিত।  

ওই দিনই রিজভী সাহেবের তালা ভেঙে প্রবেশ প্রসঙ্গে রনি বলেন, ওই দিনই তালা ভাঙার উদ্দেশ হলো যে, আগামী বছরগুলোতে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে এবং নিজের পায়ে দাঁড়াতে হবে। সেদিনের হাতুড়িটা ছিল বিপ্লবী হাতুড়ি। বর্তমানে মন্ত্রী-এমপিরা যে ভোট চুরি ও জালিয়াতি করেছে, সারা দুনিয়ায় বাংলাদেশের বদনাম ছড়িয়েছে। বিশেষ করে ডামি-মামি যেসব রসায়ন ছড়িয়ে পড়েছে। ওই রসায়নের জন্য একটা আঘাত দরকার ছিল। সেই আঘাতটা শুরু করেছে অফিস খোলার মধ্য দিয়ে বিএনপি।  

 

 

কিউএনবি/অনিমা/১২ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit