বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

অবশেষে মেসিকে নিয়ে মুখ খুললেন ‘ক্ষুব্ধ’ খেলাইফি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ৭৪ Time View

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার সঙ্গে চুক্তির ঝামেলায় আটকে ২০২১ সালের মাঝামাঝি সময়ে পিএসজিতে যোগ দেন মেসি। কিন্তু ফরাসি ক্লাবটিতে তার দুই বছর ঠিক সাফল্যময় হয়নি। যে কারণে শুনতে হয়েছে সমর্থকদের দুয়ো। ফলে গত বছর নতুন চ্যালেঞ্জ নিয়ে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি।

পিএসজি সমর্থকদের আচরণ নিয়ে মেসির ভাষ্য ছিল, ‘আমি মনে করি, শুরুর দিকে বিষয়গুলো চমৎকার ছিল। কিন্তু এরপর কিছু মানুষ আমাকে ভিন্ন চোখে দেখতে শুরু করলো, পিএসজি সমর্থকদের একটা অংশ। একটা অংশের সমর্থকদের সঙ্গে আমার সম্পর্কে চিড় ধরেছিল, যেটা অবশ্যই আমি চাইনি। এমন কিছুর ধারেকাছে ছিল না আমার চাওয়া।’

মেসির ওই অভিযোগ নিয়ে সম্প্রতি আরএমসি স্পোর্টের পডকাস্ট-এ কথা বলেন পিএসজি সভাপতি নাসের আল-খেলাইফি। মানুষ হিসেবে মেসিকে সম্মান করার কথা বললেও পিএসজি প্রসঙ্গে মেসির বক্তব্য নিয়ে সমালোচনা করেন পিএসজি সভাপতি। সেই সঙ্গে ক্ষোভ প্রকাশ করেন।

খেলাইফি বলেন, ‘যখন আমরা একসঙ্গে আছি, তখন এসব নিয়ে কথা বলতেই পারি। কিন্তু যখন চলে যাব, তখন নয়। মেসির প্রতি অনেক শ্রদ্ধা আছে আমার, কিন্তু যদি কেউ চলে যাওয়ার পর পিএসজিকে নিয়ে বাজেভাবে কথা বলে, সেটা ভালো নয়।’

পিএসজির মালিক আরও বলেন, ‘এটা শ্রদ্ধা করা বলে না। সে মন্দ মানুষ নয়, কিন্তু তার কথাগুলো আমার ভালো লাগেনি। সেটি কেবল তার বেলায় নয়, সবার ক্ষেত্রেই প্রযোজ্য।’

কিউএনবি/অনিমা/১১ জানুয়ারী ২০২৪/বিকাল ৪:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit