শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

কোহলির উন্নতিতে বাবরের অধপতন

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ১২৩ Time View

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য শেষ হওয়া দুই টেস্টের সিরিজে ভারতের হয়ে সর্বোচ্চ ১৭২ রান করেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি। 

দারুণ এ পারফরম্যান্সের প্রভাব আইসিসির র‌্যাংকিংয়েও পড়েছে। র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদে কোহলি তিন ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছেন। 

কোহলির উন্নতিতে অধপতন হয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজমের। তিনি ছয় থেকে আট নম্বর পজিশনে নেমে গেছেন।

সপ্তাহের ব্যবধানে শীর্ষ দশে ফিরেছেন ভারতীয় অধিনায় রোহিত শর্মা। চার ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন হিট ম্যান খ্যাত এই তারকা ওপেনার। টেস্ট ব্যাটিংয়ে শীর্ষে আছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। 

কেপটাউনে প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া মোহাম্মদ সিরাজ ১৩ ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠেছেন। একই টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেওয়া জসপ্রিত বুমরাহ একধাপ এগিয়ে চারে উঠেছেন। 

অন্যদিকে ৯ ধাপ এগিয়ে ২৮ নম্বরে দক্ষিণ আফ্রিকার তারকা পেসার লুঙ্গি এনগিডি। তবে কেপটাউনে ৪ উইকেট নিয়েও এক ধাপ পিছিয়েছেন কাগিসো রাবাদা। অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স সিডনি টেস্টে ৬ উইকেট নিয়ে প্রোটিয়া পেসারকে তিনে ঠেলে দিয়ে দুইয়ে উঠেছেন। শীর্ষস্থান ধরে রেখেছেন রবিচন্দ্রন অশ্বিন। বোলিংয়ে পিছিয়ে গেলেও অলরাউন্ডার র‍্যাংকিংয়ে চূড়ায় আছেন জাদেজা।

কিউএনবি/অনিমা/১০ জানুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit