শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

শপথ নিয়েই মাঠে অনুশীলনে সাকিব

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ৬৪ Time View

স্পোর্টস ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত রোববার। এদিন ভোট শেষ করে রাতেই ঢাকায় ফেরেন মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য সাকিব আল হাসান। 

ভোটের দিন রাতে ঢাকায় ফিরেই পরদিন মিরপুরে অনুশীলন শুরু করেন সাকিব আল হাসান। আজ বুধবার ছিল নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান।

আজ সকালে শেরেবাংলা নগরের সংসদ ভবনে নির্বাচিত এমপিদের শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। 

শপথ গ্রহণ শেষে উপস্থিত সাংবাদিকদের সাকিব বলেন, ‘দীর্ঘমেয়াদি কাজ করার যদি সুযোগ পাই, যদি সুযোগ হয় তাহলে সেভাবে কাজ করে যেতে চাই। মানুষ যেভাবে ভালোবেসেছে সেটার প্রতিদান দেওয়ার চেষ্টা করব। দীর্ঘ সময়ের ব্যাপার। টেস্ট ম্যাচের মতো মনে করে খেলতে হবে। সেজন্য আমি প্রস্তুত আছি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে সাকিব বলেন, ‘রাজনীতির মাঠে এক নম্বর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার জায়গা কেউ নিতে পারবে না। তার থেকে শিক্ষা নিয়ে যদি আমি কাজ করতে পারি, আমার মনে হয় সেটাই আমার জন্য যথেষ্ট হবে। একইসঙ্গে কোনো দায়িত্ব এলেও সেটা পালনে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।’

প্রথমবার সংসদ সদস্য হিসেবে শপথ অনুষ্ঠান শেষ করেই সাকিব মিরপুর ইনডোরে অনুশীলনে নেমে ব্যাটিংয়ে ঘাম ঝরান। 

সবকিছু ঠিক থাকলে বিপিএল দিয়ে ক্রিকেটে ফিরবেন সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডার ছাড়াও আজ অনুশীলন করেছেন ফরচুন বরিশালের তিন তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল। 

কিউএনবি/অনিমা/১০ জানুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit