সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ: আইআরজিসি প্রধান রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অবৈধ’ বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ ঈদুল আজহার নামাজ যেখানে পড়বেন প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা ঈদকে ঘিরে বাগেরহাটে চুইঝালের চাহিদা আকাশচুম্বি, বেড়েছে দাম রামিসা হত্যা : সোহেল ও স্বপ্নার বিচার শুরু ১ জুন বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ যুদ্ধ বন্ধ ও হরমুজ খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস

তাসকিনের বলে হাতে চোট পেলেন তামিম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১২৯ Time View

স্পোর্টস ডেস্ক : আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি দিয়ে ক্রিকেটে ফেরার লক্ষ্যে নেটে ব্যাটিং অনুশীলনকালে ইনজুরিতে পড়েছেন ওপেনার তামিম ইকবাল।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরের নেটে ব্যাট করার সময় পেসার তাসকিন আহমেদের একটি ডেলিভারিতে বাম তর্জনীতে ব্যথা পান তামিম। ইনজুরির পর নেট থেকে বেরিয়ে প্রাথমিক চিকিৎসা নেন তিনি।

এরপর আঙুলে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় ইনডোর ছাড়তে দেখা যায় তামিমকে। যা বিপিএলে তার অংশ নেওয়াটা অনিশ্চিয়তার মুখে ফেলেছে। এখন পর্যন্ত তামিমের ইনজুরির বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তামিম। এরপর পিঠের ইনজুরির কারণে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট এবং নিউজিল্যান্ড সফরের সিরিজ মিস করেন তিনি।

আগামী ২০ জানুয়ারি ক্রিকেটে ফিরবেন তামিম। ওই দিন বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে নামবে তামিমের দল ফরচুন বরিশাল।

কিউএনবি/অনিমা/০৯ জানুয়ারী ২০২৪/রাত ১০:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit