বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

ওজন কমাতে খালি পেটে খেতে পারেন যে ৩ খাবার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৬২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ওজন একবার বেড়ে গেলে তা কমানো বেশ ঝক্কির কাজ। এইওমন কমাতে কতজনই না কত কিছু করেন। কেউ হয়তো কঠোর ডায়েট করেন আবার কেউ কেউ জিমে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা কসরত চালান। তবে ওজন কমাতে খালিপেটে অনেকেই অনেক কিছু খেয়ে থাকেন। যেহেতু খালিপেট, তাই সতর্ক হয়ে খাওয়াদাওয়া করতে হবে। কিছু আবার খালিপেটে খেলে মুশকিল হতে পারে। আবার কিছু খাবার দিনের প্রথমে খেলে শরীরের বিপাকহার বেশি ভাল কাজ করে।

মধু

গরম পানিতে লেবুর রস আর মধু খাওয়ার উপকারিতা আমরা অনেকেই জানি। যারা ওজন কমানোর চেষ্টা করছেন, তারা বিশেষ করে এই পানীয় খালি পেটে খেতে পারেন। রোজ নিয়ম করে এই পানীয় খেলে শরীরের বিপাকহার বাড়বে এবং দ্রুত ওজন কমতে সাহায্য করবে।

কাঁচা পেঁপে রস করে খাওয়ার যেমন গুণ রয়েছে, তেমনই পাকা পেঁপে খাওয়ারও অনেক সুফল রয়েছে। ঘুম থেকে উঠে যদি খালি পেটে পেঁপে খেতে পারেন, তা হলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করবে। পেঁপের ক্যালোরি অনেকটাই কম। তাই যারা ওজন কমাতে চান, এ দিকে কোনও মিষ্টি ফল খাওয়ার লোভ সামলাতে পারেন না, তারা পেঁপে খান। এতে খাবার হজম হবে তাড়াতাড়ি।

কাঠবাদাম

অনেক বাদাম, ড্রাই ফ্রুট শুকনো খাওয়ার চেয়ে পানিতে ভিজিয়ে রেখে খেলে তার পুষ্টিগুণ অনেক বেড়ে যায়। তার মধ্যে অন্যতম উদাহরণ হল কাঠবাদাম। খিদে মেটাতে কাঠাবাদামের জুড়ি মেলা ভার। প্রত্যেক দিন সকালে আপনি যদি সারা রাত ভেজানো কাঠবাদাম খালিপেটে খান, তা হলে হৃদরোগ, ডায়াবেটিসের মতো অনেক সমস্যা দূরে থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit