মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর ভোট পেয়ে ফেরদৌস বললেন, ’১০-এ ২ নম্বর পেয়ে গেছি’

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৫৮ Time View

ডেস্ক নিউজ : ‘প্রধানমন্ত্রী এসেছিলেন ঠিক ৮টা বাজার ৫ মিনিট আগে। কারণ তিনি কথা দিয়েছিলেন— বুথ ওপেন হলে প্রথম ভোটটা উনি দেবেন। প্রধানমন্ত্রী এসেছেন, তার সঙ্গে এসেছেন তার কন্যা আমাদের পুতুল খালা—দুজন এসে আমাকে ভোট দিয়ে গেলেন। তার মানে আমি ইতোমধ্যে দুটি ভোট পেয়ে গেলাম। আমি কথা দিয়েছিলাম, ঢাকা-১০ কে বানাব ১০-এ ১০। তো ১০-এ ১০-এর মধ্যে দুই নম্বর পেয়ে গেলাম। বাকি আট নম্বর ইনশাআল্লাহ আমি আজকে সারা দিনের মধ্যে পেয়ে যাব।’

ফেরদৌস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছিলেন আমাকে ভোট দিতে। ঢাকা-১০ আসনের আমি মনোনয়ন পেয়েছি নৌকার পক্ষে, ইতোমধ্যে বাংলাদেশের সব মানুষ জানেন। প্রত্যেকে এটা জানেন কিন্তু অনেকেই এটা জানতেন না, প্রধানমন্ত্রী ও তার পরিবার আমার ভোটার।

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমি কথা দিয়েছিলাম প্রধানমন্ত্রীকে যে আমি অনেক বেশি ভোট নিয়ে; চেষ্টা করব ৩০০ আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট নিয়ে নৌকার বিজয় নিয়ে যাব সন্ধ্যা নাগাদ। দেখা যাক, সে কথা আমি কতটুকু রাখতে পারি।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৪,/দুপুর ১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit