রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

লালমনিরহাটে হরতালের সমর্থনে ছাত্রদলের লাঠি মিছিল

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১৫৮ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : ‘ডামি নির্বাচন বর্জন, অসহযোগ আন্দোলন ও ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে লালমনিরহাটে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা লাঠি মিছিল করেছে। শমিবার (৬ জানুয়ারি) দুপুরে জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম আনন্দ’র নেতৃত্বে জেলা শহরে বিশাল লাঠি মিছিল অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আনন্দ বলেন, দেশের জনগণকে সঙ্গে নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা, তরুণ প্রজন্মের নতুন ভোটার ও শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা নতুন ভোটার। তাই গত ১৫ বছর ধরে যারা আমাদের ভোটাধিকার বঞ্চিত করেছে তাদের এই ডামি ও তামাশার নির্বানের আয়োজন করছে। তাই আসুন আমরা আওয়ামীলীগের এই সিলেকশন নির্বাচনকে বর্জন করি। তাদের পক্ষে ভোটের ফলাফল ও আসন নিশ্চিত করায় প্রহসনের এই নির্বাচনে আপনারা দেবেন না।

তিনি আরো বলেন, ‘ইতিমধ্যে দেশের জনগণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে ৭ জানুয়ারি বানরের পিঠা ভাগাভাগির ডামি নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। মিছিলে ছাত্রদলের সব নেতাকর্মীদের হাতে লাঠি নিয়ে হরতালের সমর্থনে ও ডামি নির্বাচন বর্জনের শ্লোগান দেয়।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit