মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর আগমনের আগেই ভরে গেছে সভাস্থল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ১৬০ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আগমনের পূর্বেই নেতাকর্মীদের ভরে গেছে নারায়ণগঞ্জের শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠ। 

বৃহস্পতিবার দুপুর ২টায় জনসভা শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০টা থেকেই নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রবেশ করতে থাকেন জনসভাস্থলে।  দলীয় প্রধানের নির্বাচনি প্রচারণার শেষ জনসভা হওয়ায় এমনিতেই নেতাকর্মীদের মাঝে উল্লাসের কোনো কমতি ছিল না। তার ওপর ১৫ বছর পরে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক নজর দেখতে বৃহস্পতিবার সকাল থেকেই ঢল নেমেছিল নারায়ণগঞ্জ শহরে। 

দুপুর ২টা নাগাদ পুরো মাঠ ছিল কানায় কানায় পূর্ন। এরপরও বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসছিলেন নেতাকর্মীরা। বিকাল পৌনে ৩টায় সভাস্থলে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  

মাঠে উপস্থিত স্থানীয় এমপি শামীম ওসমান দুপুরে জানান, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের দুর্গ। এই মাঠে আমরা ঈদের জামাত করি এবং এখানে জায়নামাজ বিছিয়ে কমপক্ষে ১ লাখ ২৫ হাজার লোক নামাজ পড়তে পারেন। সে হিসেবে মঞ্চের সামনের অংশ বাদ দিলেও প্রায় ২ লাখ মানুষের ধারণ ক্ষমতা আছে এই মাঠের। কিন্তু যেভাবে কর্মীদের ঢল নেমেছে, তাতে মাঠ ভরার পরেও আশপাশে কয়েক কিলোমিটার জুড়েই নেতাকর্মীদের অবস্থান থাকবে।

কিউএনবি/অনিমা/০৪ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit