রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

তৃতীয় লিঙ্গের প্রার্থীর জয়ের প্রত্যাশা করছেন মোকতাদির এম.পি

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ২১৭ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয় লিঙ্গের একমাত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রীনা জয়লাভ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য (এম.পি) র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী। রবিবার সকালে বঙ্গবন্ধু স্কয়ারের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চের সামনে প্রতিবন্ধীদের নিয়ে নির্বাচনী সভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।এ সময় তিনি বলেন, ‘তৃতীয় লিঙ্গের যে প্রার্থী আছেন তিনি জয়ী হবেন বলে আশা করি। ভবিষ্যতে কোনো প্রতিবন্ধীও সংসদে যাবেন বলে মনে করি।মোকতাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। তার সমর্থনে প্রতিবন্ধী ঐক্য ফোরাম নির্বাচনী জনসভার আয়োজন করে।রংপুর-৩ আসনে ঈগল প্রতীক নিয়ে লড়ছেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী। এছাড়াও এই আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের (লাঙ্গল), বাংলাদেশ সুপ্রিম পার্টির আব্দুর রহমান রেজু (একতারা), বাংলাদেশ কংগ্রেসের একরামুল হক (ডাব), জাতীয় সমাজতান্ত্রিক দলের সহিদুল ইসলাম (মশাল) এবং ন্যাশনাল পিপলস পার্টির শফিউল আলম (আম) প্রতিদ্বন্দ্বিতা করছেন।রবিবারের সভায় প্রতিবন্ধীদের ৪০০ পরিবারের হাজারো প্রতিবন্ধী অংশ নেয়। সকাল নয়টা থেকেই কাউকে হুইল চেয়ারে করে কেউবা সাদা ছড়ি হাতে আসতে দেখা যায়।

বক্তব্য রাখতে গিয়ে খেলু হিজড়া বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি জানান, বর্তমান সরকার তাদেরকে ভোটের অধিকার দিয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা থেকে শুরু করে সংক্ষিপ্ত গানের আয়োজনেও ছিলেন প্রতিবন্ধীরা।মোকতাদির চৌধুরী এমন আয়োজন বাংলাদেশে প্রথম বলে উল্লেখ করেন। এ জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।আমিও একজন প্রতিবন্ধী। আমি যুদ্ধাহত। অন্য সবাই পায়ে আঘাত পেলে যেভাবে হাঁটে সেভাবেই আমি হেঁটে চলি। একবার জাসদ ছাত্রলীগ বলেছিল ল্যাংরা ভোট চায়। তখনই মনে হয়েছে তারা টিকে থাকবে। এখন তাদেরকে মোমবাতি দিয়েও খুঁজতে হয়।অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা মো. হেলাল উদ্দিন, হাজি হেলাল উদ্দিন, মাহবুবুল বারী চৌধুরী মন্টু, মাহবুব আলম খোকন, মো. লোকমান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন ডা. সাইফুদ্দিন খান শুভ্র। সঞ্চালনায় ছিলেন মো. হেদায়েতুল আজিজ মুন্না। 

 

 

কিউএনবি/অনিমা/২৪ ডিসেম্বর ২০২৩,/দুপুর ১:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit