সোমবার, ১৮ মে ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

‘মানুষ যাকে যোগ্য মনে করবে তাকেই ভোট দেবে’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৬১ Time View

বিনোদন ডেস্ক : বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন। ফেরদৌস আহমেদ বলেন, ‘ভোটকেন্দ্রে ভোটাররা কাকে ভোট দেবে তা কি আমরা বলতে পারি। মানুষ যাকে যোগ্য মনে করবে তাকেই তো ভোট দেবে।’

তিনি বলেন, ‘আমার এই আসনে তিনজন প্রার্থী আছে। কোনো প্রার্থীকেই ছোট করে দেখা উচিত নয়। আমার প্রতিপক্ষকে শক্তিশালী ভেবেই আমি কাজ করছি।’সরকার বিরোধী দলগুলো প্রতিদিনই তো হরতাল, অবরোধ দিচ্ছে। বাংলাদেশের মানুষ শান্তি চায়। জ্বালাও, পোড়াও ও অবরোধের রাজনীতি তারা পছন্দ করে না মন্তব্য করে ফেরদৌস বলেন, যারা হরতাল অবরোধের রাজনীতি করে তারাতো গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা যদি গণতান্ত্রিক রাষ্ট্র চায় তাহলে তো নির্বাচনেই অংশ নিতো।

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই কিন্তু শান্তি সমাবেশ করে মানুষের জানমালের নিরাপত্তা দিচ্ছে। মানুষের আস্থা বেড়েছে, বিশ্বাস বেড়েছে। মানুষ এখন তাদের কাজে বেরোচ্ছে। জ্বালাও পোড়াওয়ের প্রতি মানুষের একেবারেই আস্থা নেই।’ভোটারদের ভোট কেন্দ্রে আসা নিয়ে তিনি বলেন, ‘ভোট নিয়ে আমি শতভাগ আশাবাদী। মানুষ বলছে তারা ভোটকেন্দ্রে যাবে। অবাধ, সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক ভোট উৎসব হবে।’

 

 

কিউএনবি/আয়শা/২১ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit