সোমবার, ১৮ মে ২০২৬, ১১:১২ অপরাহ্ন

ইরাকে মার্কিন ঘাঁটিতে আবারও হামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৩০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আবারও হামলার শিকার হলো ইরাকে মার্কিন সেনাঘাঁটি। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই তথ্য নিশ্চিত করেছে।

সেন্টকম জানায়, রকেট হামলার শিকার হয়েছে ইরাকের আইন আল-আসাদ সেনাঘাঁটি, যেখানে মার্কিন এবং অন্যান্য আন্তর্জাতিক বাহিনী রয়েছে। 

ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো এই হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে।

সেন্টকম বলেছে, বুধবার আইন আল-আসাদ সেনাঘাঁটিতে ছোড়া রকেটের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

গাজায় ইসরায়েলি হামলায় সমর্থন দেওয়ার পর থেকেই সিরিয়া ও ইরাকের মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইরান সমর্থিত প্রতিরোধ গোষ্ঠীগুলো। সূত্র: আল জাজিরা

কিউএনবি/অনিমা/২১ ডিসেম্বর ২০২৩/দুপুর ২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit