সোমবার, ১৮ মে ২০২৬, ১০:০২ অপরাহ্ন

কঠিন পরীক্ষা দিয়ে বার্সেলোনার জয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১০১ Time View

স্পোর্টস ডেস্ক : সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ তিন ম্যাচ জিততে পারেনি বার্সেলোনা। তাই আলমেরিয়া ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ খুঁজছিল কাতালানরা। সেটা পেরেছে। তবে আলমেরিয়া চ্যালেঞ্জ উতরে যেতে কঠিন পরীক্ষা দিতে হয়েছে জাভি এর্নান্দেসের দলকে।

ঘরের মাঠে ম্যাচটি ৩-২ গোলে জিতেছে বার্সেলোনা। জোড়া গোল করে কাতালানদের জয়ের নায়ক সের্হিয়ো রবার্তো। ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৪২ পয়েন্টে দুইয়ে রিয়াল মাদ্রিদ এবং ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে জিরোনা।

এদিন শুরু থেকেই বলের দখল ছিল বার্সেলোনার পায়ে। তাতে আলমেরিয়ার রক্ষণে বার বার হানা দিচ্ছিল জাভির দল। ৩৩ মিনিটে রাফিনিয়া বল জালে পাঠালে এগিয়ে যায় বার্সা। তবে ৪১ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বাপতিস্তাওয়ের গোলে ম্যাচে ফিরে আসে আলমেরিয়া।

দ্বিতীয়ার্ধেও একই ছন্দে খেলতে থাকে বার্সা। তাতে আসে দ্বিতীয় গোল। ৬০ মিনিটে জালের দেখা পান রবার্তো। ৭১ মিনিটে আবারো সমতায় ফেরে আলমেরিয়া।

এবার গোল করেন এগার গনসালেস। তবে ৮৩ মিনিটে বার্সার জয়সূচক গোলটি এনে দেন রবার্তো।

কিউএনবি/অনিমা/২১ ডিসেম্বর ২০২৩/দুপুর ২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit