মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

দুবাইয়ের আকাশে শাহরুখের প্রতিচ্ছবি, সেই সিগনেচার পোজ ভাইরাল

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৫ Time View

বিনোদন ডেস্ক :বিশ্বব্যাপী আগামীকাল মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খানের নতুন সিনেমা ‘ডানকি’। ছবির প্রচারে বলিউড বাদশাহ গিয়েছিলেন দুবাইতে। সেখানে রয়েছে তার তুমুল জনপ্রিয়তা। সেখানে ড্রোন দিয়ে আকাশে ফুটিয়ে তোলা হয় শাহরুখের প্রতিচ্ছবি।

আকাশে আলো দিয়ে তৈরি, হাত ছড়িয়ে শাহরুখের সিগনেচার পোস্ট যে কারও চোখ কপালে তুলবে। সঙ্গে বুর্জ খালিফায় শো-কেস করা হয়েছিল সিনেমাটির ট্রেলারও।

‘ডানকি’ ড্রোন ইভেন্টের ছবি আর ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যালে। কিং খানের সঙ্গে দুবাইতে রয়েছেন পরিচালক রাজকুমার হিরানি আর অভিজাত জোশি। কালো টি শার্ট, ম্যাচিং প্যান্ট আপ লাল জ্যাকেটে সেজেছিলেন কিং খান। আর চোখে সানগ্লাস।

‘ডানকি’তে শাহরুখ ছাড়াও রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বিক্রম কোচার, অনিল গ্রোভার এবং বোমান ইরানি প্রমুখ।

মঙ্গলবার শাহরুখ খান ‘ডানকি’র একটি নতুন পোস্টারও শেয়ার করেছেন। শেয়ার করে অভিনেতা লিখেন, ‘ডানকি, আপনে রিস্তে পিছে ছোড় আতে হ্যায়… এক দিন ওহি রিস্তে উনহে ঘর ওয়াপস লে আতে হ্যায়। 

এর আগে রাজুর সঙ্গে মুন্না ভাই, থ্রি ইডিয়টসে কাজ করার কথা থাকলেও তা হাতছাড়া হয় শাহরুখের। শাহরুখ এক সাক্ষাৎকারে বলেন, ‘যখন রাজু মুন্না ভাই নিয়ে এসেছিল। আমার মনে হয়েছিল, নতুন পরিচালক, করেই ফেলবে। চার মাস, আট মাস পরে করব বলায়, ও চলে গেল। আবার থ্রি ইডিয়টসের সময় যখন এল, তখন ভাবলাম ও কত আর বড় (পরিচালক) হয়েছে। আমি তো বড় (তারকা) হয়ে গিয়েছি। এরপর যখন ওটাও হাতছাড়া হয়ে গেল, ভাবলাম আর চান্স নেওয়া যাবে না। ওকে লকডাউনে আর কারও সঙ্গে দেখা করার সুযোগই দেইনি। আমরা দুজনেই আসলে এত বড় হয়ে গিয়েছি, যে একে অপরের জন্য সময় বার করতে একটু বেশি সময় লেগে গেল। তবে এবার একটা ছোট্ট আর মিষ্টি ছবি বানিয়েছি আমরা দুজনে মিলে।’

কিউএনবি/অনিমা/২০ ডিসেম্বর ২০২৩/বিকাল ৪:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit