মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

রাশমিকার আপত্তিকর ভিডিও ছড়ানোকারীর খোঁজ পেল পুলিশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৬২ Time View

বিনোদন ডেস্ক : গত নভেম্বর মাসে রাশমিকা মান্দানার আপত্তিকর অর্থাৎ ‘ডিপফেক’ ভিডিও সোশ্যালে ভাইরাল হলে কড়া আইনি পদক্ষেপ করার আর্জি জানিয়েছিলেন তার অনুরাগী থেকে বিনোদন জগতের সহকর্মীরাও। সেই তালিকায় ছিলেন অমিতাভ বচ্চন থেকে শুরু করে বিজয় দেবেরাকোন্ডা, নাগা চৈতন্যের মতো তারকা।

গত ১০ নভেম্বর ওই ভিডিওর নেপথ্যে থাকা অপরাধীদের ধরতে উদ্যোগ নেয় দিল্লি পুলিশ। দিল্লির মহিলা কমিশনের নোটিশ পাঠানোর পর দায়ের করা হয় এফআইআর। তার কয়েক দিনের মধ্যেই ভিডিওর সঙ্গে যোগ থাকার সন্দেহে বিহারের এক কিশোরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এবার দিল্লিতে পুলিশের জালে চার সন্দেহভাজন।

পুলিশের প্রাথমিক ধারণা, ওই চারজনই নাকি প্রথম সোশ্যালে অভিনেত্রীর ওই আপত্তিকর ভিডিও আপলোড করেন।

খবর, ফেসবুক, হোয়্যাট্সঅ্যাপ এবং ইনস্টাগ্রাম যে সংস্থার অধীনে, সেই সংস্থা তথা মেটার থেকে পাওয়া তথ্য অনুযায়ী নিজেদের তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছিল দিল্লি পুলিশ। সেই তথ্য থেকেই সূত্র মেলে ওই চার জন সন্দেহভাজনের। ভুয়া পরিচয়ের মাধ্যমে সোশ্যালে নায়িকার ওই আপত্তিকর ভিডিও আপলোড করেন তারা।

তবে জানা যাচ্ছে, ওই চার সন্দেহভাজন নাকি ওই ভিডিওর স্রষ্টা নন। তারা শুধু সোশ্যালে আপলোড করেছিলেন। কয়েক দফা জেরার পর তাদের ছেড়ে দিয়েছেন তদন্তকারীরা। যদিও ওই চার সন্দেহভাজনকে আগামী দিনে ফের জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা আছে তাদের। ভিডিও তৈরির নেপথ্যের অপরাধী বা অপরাধীদের খোঁজে এখনও তদন্ত চালাচ্ছে পুলিশ। গত নভেম্বরে বিহার থেকে এক ১৯ বছর বয়সি তরুণকে পাকড়াও করে পুলিশ।

তদন্তকারীরা দাবি করেন, ওই তরুণই নাকি রাশমিকার ডিপফেক ভিডিও সোশ্যালে প্রথম শেয়ার করেন। সেই বিষয়ে বিশদে জিজ্ঞাসাবাদও করা হয় ওই তরুণকে।

কিউএনবি/অনিমা/২০ ডিসেম্বর ২০২৩/বিকাল ৪:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit