সোমবার, ১৮ মে ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

ভোটারদের কেন্দ্রে যেতে মানা করা, সমস্যা দেখছে না ইসি

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৩০ Time View

ডেস্ক নিউজ : গণতান্ত্রিক দেশে স্বাধীনভাবে নির্বাচনে অংশগ্রহণের অধিকার আছে। কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নিলে সেটাও তাদের স্বাধীনতা। একইসঙ্গে তারা ভোটারদের ভোটকেন্দ্রে যেতে মানাও করতে পারেন এতে কোনো সমস্যা দেখছে না নির্বাচন কমিশন (ইসি)।

এ বিষয়ে ইসি মো. আলমগীর বলেন, স্বাধীনভাবে যেমন নির্বাচনে অংশগ্রহণের অধিকার আছে, তেমনি নির্বাচনে অংশগ্রহণ না করার অধিকারও আছে। একই সঙ্গে তারা ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিষেধও করতে পারেন, সেটাও কোনো সমস্যা নেই।

বুধবার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ইসি মো. আলমগীর বলেন, এটি একটি গণতান্ত্রিক দেশ, এখানে স্বাধীনভাবে যেমন নির্বাচনে অংশগ্রহণের অধিকার আছে তেমনি নির্বাচনে অংশগ্রহণ না করার অধিকারও আছে। কোনো রাজনৈতিক দল যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না চায় সেটা তাদের ইচ্ছা এবং রাজনৈতিক কৌশল হিসাবে তারা অংশগ্রহণ না করতে পারেন। 

একই সঙ্গে তারা ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিষেধও করতে পারেন সেটাও কোনো সমস্যা নেই। সেটাও শান্তিপূর্ণভাবে করতে হবে। কোনো নাশকতা বা উসকানি দেওয়া, বিশৃঙ্খলা করা যাবে না। বিশৃঙ্খলা করা আরপিও অনুযায়ী এবং আচরণবিধি অনুযায়ী এটি যেহেতু অপরাধ, সে অনুযায়ী আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি। আরপিও অনুযায়ী অপরাধগুলোর সঙ্গে কেউ সংশ্লিষ্ট থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। সেটি কঠোরভাবে দেখবো।

কিউএনবি/অনিমা/২০ ডিসেম্বর ২০২৩/বিকাল ৩:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit