মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম

বিজিবির অভিযান, ২২ লক্ষ ভারতীয় রুপি উদ্ধার

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৯০ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় বর্ডার গার্ড বাংলা (বিজিবি) অভিযান চালিয়ে প্রায় ২২ লক্ষ ভারতীয় রুপি উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকালে উপজেলার সিঙ্গিমারী সীমান্ত থেকে ওই ভারতীয় মুদ্রা উদ্ধার করে বিজিবি।

 

বিজিবি জানান, হাতীবান্ধা সীমান্তে শূন্য লাইনের আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগীমারী গ্রামের  এসাহাক মিয়ার ছেলে নজরুল ইসলাম (৫০) ও  তার স্ত্রী অঞ্জনা বেগম (৪০)কে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয় । কিন্তু তাদের কিছুই পাওয়া যায়নি ফলে তাদের ছেড়ে দেওয়া হয়। পরে উক্ত এলাকায় তল্লাশি ও খোঁজাখুঁজির এক পর্যায়ে মাটির গর্তে লুকায়িত অবস্থায় ২১ লক্ষ ৫ হাজার ৫ শত রুপি জব্দ করে বিজিবি। জব্দকৃত রুপির মুদ্রামান বাংলাদেশী মুদ্রায় প্রায় ২৮ লক্ষ ৫ হাজার ৬ শত ৬০ টাকা।বর্ডা গার্ড বাংলাদেশ বিজিবি’র ৬১তিস্তা ব্যাটালিয়ন-২ অধিনায়ক লেঃ কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কিউএনবি/অনিমা/২০ ডিসেম্বর ২০২৩/সকাল ১০:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit