বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের চাঁদে পানির সন্ধানে শিগগিরই উড়াল দেবে ‘চাং’ই-৭’ হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধার পর শাহজাহান ওমরের প্রচারণা শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৫ Time View

ডেস্ক নিউজ : টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের নৌকার আলোচিত প্রার্থী বিএনপির বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর। মঙ্গলবার বেলা ১১টার দিকে সমাধি সৌধে শ্রদ্ধা শেষে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন কাঁঠালিয়া শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান রিপন, শহিদ রাজা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবুল বশর বাদশা, রাজাপুর সাতুরিয়া ইউপির সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমানসহ আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

পরে তিনি রাজাপুর উপজেলার বাইপাস এলাকার নৌকা প্রতীকের নির্বাচনি প্রধান কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেন। এছাড়াও তিনি রাজাপুরে নিজের বাসভবনে কর্মীদের নিয়ে বৈঠক করেন।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা, নির্বাচনেও যুদ্ধ করেই জয়লাভ করব। রাজাপুর-কাঁঠালিয়ার ঘরে ঘরে আমার কর্মী-সমর্থক রয়েছেন। আমি একজন প্রার্থী, যারা ভোটার তারাই সিদ্ধান্ত নেবেন কাকে ভোট দেবেন। এ আসনে আমি অনেকবার নির্বাচিত হয়েছি, আমার আর কোনো চাওয়া-পাওয়া নেই।

 

 

কিউএনবি/আয়শা/১৯ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit