সোমবার, ১৮ মে ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

‘ডানকি’ ছবিকে ক্যারিয়ার সেরা দাবি করে যা বললেন শাহরুখ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৬ Time View

বিনোদন ডেস্ক : ‘পাঠান’ ও ‘জওয়ান’ ছবির টানা সাফল্যের পরে এবার ২১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে বলিউড বাদশাহ শাহরুখ খানের বহুল আলোচিত সিনেমা ‘ডানকি’। বলা হচ্ছে, সফলতম নির্মাতা রাজকুমার হিরানির সঙ্গে প্রথমবার কাজেই বাজিমাত করেছেন কিং খান। তাই ‘ডানকি’কে দিয়েছেন ক্যারিয়ারের সেরা সিনেমার তকমা।

সিনেমাটির মুক্তি উপলক্ষে বরাবরের মতো দুবাইতে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন শাহরুখ খান। সেখানে ‘ডানকি’সম্পর্কে জানতে চাওয়া হলে সিনেমার তিনটি উল্লেখযোগ্য বিষয় বলেন শাহরুখ নিজেই। তিনি বলেন, ‘এটা রাজকুমার হিরানি নির্মাণ করেছেন। আমার ক্যারিয়ারের সেরা ছবি। আর মুক্তি পাচ্ছে ২১ ডিসেম্বর।’

অনুষ্ঠানে দুবাইয়ের বিখ্যাত গ্লোবাল ভিলেজে হাজার হাজার দর্শকের সামনে পারফর্ম করেছেন, নিজের ছবির বার্তা পৌঁছে দিয়েছেন শাহরুখ। এসময় বক্তব্যের এক পর্যায়ে বাংলাদেশিসহ দুবাইয়ে বসবাসরত প্রবাসীদের উদ্দেশে কিছু কথা বলেন কিং অব রোম্যান্স।

শাহরুখ বলেন, ‘আমি চাই আপনারা বাবা-মা, বাচ্চা, স্বামী-স্ত্রীসহ পরিবারের সবাইকে নিয়ে প্রেক্ষাগৃহে যান। এই ছবিটিতে অনেক সুন্দর বার্তা আছে। আমি জানি, আপনারা অনেকেই নিজের ঘর ছেড়ে দুবাইকে দ্বিতীয় ঘর বানিয়েছেন। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকাসহ উপমহাদেশের অনেকেই এখানে আছেন। আপনারা ঘর থেকে দূরে আছেন, কিন্তু এই ঘরকে (দুবাই) আপন করে নিয়েছেন। নিজের ঘরের প্রতি আপনাদের কত ভালোবাসা এবং সেখানে ফেরার কী তীব্র আগ্রহ; আমাদের ছবিটা এরকম অনুভূতির গল্পেই বানানো হয়েছে।’

‘ডানকি’তে শাহরুখ খানের সঙ্গে আছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, বিক্রম কোচ্চার, অনিল গ্রোভার, জ্যোতি সুভাস প্রমুখ। প্রচারণা ব্যয়সহ সিনেমাটির বাজেট ১২০ কোটি রুপি। সিনেমাটি বাংলাদেশেও মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে।

কিউএনবি/অনিমা/১৯ ডিসেম্বর ২০২৩/সকাল ১০:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit