শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশ বদলে যাওয়ার মহানায়ক শেখ হাসিনা : নাছিম

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৬ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, নির্বাচন ট্রেন বহু আগেই চালু হয়ে গেছে। ট্রেন এখন দ্রুত গতিতে এগিয়ে চলছে। আজকে নৌকা মার্কা বরাদ্দ দেওয়া হয়েছে। নৌকার পালে হাওয়া লেগেছে। আজ থেকে নৌকা চলবে আর এ নৌকার যাত্রী হবে গণতন্ত্র প্রেমী মানুষেরা। দেশের কৃষক, শ্রমিক, সাধারণ জণগণ হলো নৌকার যাত্রী আর এ নৌকার মাঝি হলো দেশরত্ন শেখ হাসিনা। তিনি আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারেন। তিনি আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক। বাংলাদেশ বদলে যাওয়ার মহানায়ক শেখ হাসিনা।

সোমবার দুপুরে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার নার্স ও কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজিত নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে এসব কথা বলেন নাছিম। বাহাউদ্দিন নাছিম বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির মহানায়ক। তিনি বাংলাদেশকে বদলে দিয়েছেন। তিনি আমাদের বিশ্ব দরবারে মর্যাদায় আসনে বসিয়েছেন। তিনি এ দেশের ১৬ কোটি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন। সুশাসন প্রতিষ্ঠা করার জন্য দেশরত্ন লড়াই সংগ্রাম করে যাচ্ছেন। আমাদের সব সময় তার পাশে থাকতে হবে। তার পাশে থেকে সকল অপশক্তিকে আমাদের মোকাবিলা করতে হবে।

তিনি বলেন, বিএনপিজামায়াত হলো দেশবিরোধী অপশক্তি। এরা দেশকে ভালোবাসে না। এরা দেশের ১৬ কোটি মানুষকে কখন ভালোবাসতে পারেনি। তাদের মধ্যে বিন্দু মাত্র দেশ প্রেম নেই। এরা দুর্নীতিবাজ ও সন্ত্রাসী। এরা দেশের মানুষ শান্তিতে থাকুক তা মেনে নিতে পারে না। এরা সব সময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নেয়। দেশের উন্নয়ন, অগ্রগতির মাঝে একমাত্র বাঁধা হলো এ বিএনপি-জামায়াত। দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে সব চেষ্টা তারা করে। এরা সব সময় নিজের ভাগ্য পরিবর্তন এর চেষ্টায় থাকে।

বাহাউদ্দিন নাছিম বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হলে আমাদের বিএনপি-জামায়াত নামক অশুভ শক্তিকে মোকাবিলা করতে হবে। এদের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের শক্তি হলো আমাদের আদর্শ। আমাদের শক্তি হলো দেশের ১৬ কোটি মানুষ।আমাদের শক্তি হলো এ মাতৃভূমিকে আমরা প্রাণ দিয়ে ভালোবাসি। আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বলিয়ান। আমরা দেশ ও দেশের মানুষকে ভালোবাসি। আমাদের হাজার বছরের ঐতিহ্যকে রক্ষা করতে চাই। যারা আমাদের এ দেশের ক্ষতি করতে চাইবে আমরা তাদের বিন্দুমাত্র ছাড় দিব না।

তিনি বলেন, বিএনপি-জামায়াত ব্যর্থ হয়েছে। বাংলাদেশের মানুষ এখন তাদের আর সমর্থন করে না। তাদের বিশ্বাস করে না। এর কারণে তাদের আন্দোলন সংগ্রাম ব্যর্থ হয়েছে। তাদের সকল অপকর্মকে দেশের মানুষ ঘৃণার চোখে দেখে। তাদের জনপ্রিয়তা আজ শূন্যের কোটায় এসে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আমি আপনাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে এসেছি। আমি আপনাদের কাছে ভোট চাই এবং দোয়া চাই। আমি আপনাদের সেবক হিসেবে কাজ করার আগ্রহ নিয়ে আপনাদের কাছে এসেছি। আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের জন্য কাজ করতে চাই। আমাদের কাছে মানুষের অনেক প্রত্যাশা থাকে। জাতির পিতার একজন আদর্শের কর্মী হিসেবে আমি মানুষের সে প্রত্যাশা গুলো পূরণ করতে চাই। 

ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. দেবেশ চন্দ্র তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর মহাসচিব অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন। ঢাকা মেডিকেলে অনুষ্ঠান শেষে তিনি ঢাকা-৮ আসনের বিভিন্ন ওয়ার্ডে স্মার্ট লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করেন। একই সময় ঢাকা-৮ আসনের নয়টি ওয়ার্ড ও ১১০টি ভোটকেন্দ্রে বাহাউদ্দিন নাছিমের পক্ষে স্মার্ট লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করা হয়। এ স্মার্ট লিফলেট ও হ্যান্ডবিলে একটি কিউআর কোড রয়েছে। এ কিউআর কোড স্ক্যান করে সহজেই ভোটার নাম্বার, ভোটার তথ্য ও ভোট কেন্দ্রের তথ্য ভোটাররা জানতে পারবেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit