শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

‘হাটে হাঁড়ি ভেঙেছেন রাজ্জাক’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৮১ Time View

ডেস্ক নিউজ : ‘দেশে সহিংসতা বন্ধে পরিকল্পিতভাবেই বিএনপি নেতাকর্মীদের জেলে আটক রাখা হয়েছে’ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের এমন বক্তব্যকে ‘হাটে হাঁড়ি ভাঙা’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শেষ পর্যন্ত এই প্রভাবশালী মন্ত্রী হাটে হাঁড়ি ভেঙে স্বীকার করলেন, দেশের আইন-আদালত, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, কোর্ট-কাচারি, বিচার-আচার সবকিছু সরকারের হাতে বন্দি! সব শেখ হাসিনার ইশারায় চলছে। শনিবার বেসরকারি একটি টিভি চ্যানেলে এক সাক্ষাৎকারে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন, ২০ হাজার নেতাকর্মীকে গ্রেফতার না করলে কি হরতালের দিন গাড়ি চলতো? এছাড়া আমাদের কোনও উপায় ছিল না। যেটা করেছি, আমরা চিন্তাভাবনা করেই করেছি।

বিএনপিকে নির্বাচনে আনতে সব চেষ্টাই করা হয়েছে জানিয়ে আওয়ামী লীগের এই সিনিয়র নেতা বলেন, নির্বাচন কমিশন থেকে বারবার বলা হয়েছে, তারা যদি নির্বাচনে আসে তাহলে নির্বাচন পেছানো হবে। শুধু পিছিয়ে দেওয়া না, বলা হয়েছিল সবাইকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে। তাদের জেলে না রাখলে দেশ অচল হয়ে যেতো।

 

 

কিউএনবি/আয়শা/১৮ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit