শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

১৭ জেলার তাপমাত্রা ১৩ ডিগ্রির নিচে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৯ Time View

ডেস্ক নিউজ : দেশে শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে। বিশেষ করে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে শীত জেঁকে বসেছে। শনিবার দেশের ১৭ জেলায় তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রির নিচে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এমন তাপমাত্রা আরেক দিন অবস্থান করলেই শৈত্যপ্রবাহ ঘোষণা করা হবে। কিছু অঞ্চলে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। 

আবহাওয়া অধিদপ্তর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল এবং নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তাপমাত্রার বিষয়ে বলা হয়, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

পঞ্চগড় : তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, দুই সপ্তাহ ধরে এখানে সর্বনিম্ন তাপমাত্রা ১১-১৩ ডিগ্রিতে ওঠানামা করলেও শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। চলতি শীত মৌসুমে দেশের এটি সর্বনিম্ন তাপমাত্রা। এ মাসের শেষ দিকে মৃদু থেকে মাঝারি ধরনের দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। কুড়িগ্রাম : ঘন কুয়াশা আর তীব্র ঠাণ্ডার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন হচ্ছে। বিপাকে পড়েছে শিশু ও বয়স্ক মানুষ। 

 

 

কিউএনবি/আয়শা/১৬ ডিসেম্বর ২০২৩,/রাত ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit