রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

বাবুর হাট অগ্নিকাণ্ডের একমাস পরও কোনো সহায়তা পায়নি ক্ষতিগ্রস্তরা

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৪২ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর বাবুর হাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের একমাস পার হলেও কোনোরকম ক্ষতিপূরণ বা সহযোগিতা পায়নি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্ত শতাধিক ব্যবসায়ীর তালিকা প্রস্তুত করা হয় পাশাপাশি করা হয় তদন্ত কমিটিও কিন্তু এখনো মেলেনি সহযোগিতা। এদিকে পুঁজির অভাবে ঘুরে দাঁড়াতে ব্যবসায়ীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন ক্রেতারাও। খোলা আকাশের নিচে কাপড়ের পরশা সাজিয়ে বসেছেন অথচ মাসখানেক আগেও তাদের ছিলো নিজস্ব দোকান।

নরসিংদীর বাবুর হাটে অগ্নিকাণ্ডের মাস পেরিয়ে গেলেও ঘুরে দাড়াতে পারেনি ব্যবসায়ীরা অগ্নিকাণ্ডের পরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে পাঠায় নরসিংদী জেলা প্রশাসন গঠন করা হয় পাঁচ সদস্যের তদন্ত কমিটি কিন্তু এখনো ক্ষতিপূরণ মিলেনি। পুঁজি হারিয়ে পর্যাপ্ত কাপড়ের জোগান দিতে ব্যর্থ হচ্ছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এতে কমেছে ক্রেতাদের সংখ্যাও। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়,ক্রেতাদের চাহিদা মতো কাপড়ের জোগান দিতে না পারায় সারাদিনে এক থেকে  দুই থান কাপড় বিক্রি হয়।

তারা বলেন ঘুরে দাঁড়ানো মতো আমাদের অবশিষ্ট কিছুই নেই আমাদের গোডাউনে রাখা মালসহ আমাদের সব কিছু পুড়ে ছাই হয়ে যায় আমরা এখনো পর্যন্ত কোনো সহযোগিতা পাইনি। বনিক সমিতির মতে অগ্নিকাণ্ডের সত্তরভাগ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে বনিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভূইয়া বলেন, আর্থিক ভাবে সহায়তা করার মতো সক্ষমতা নেই সমিতির কিন্তু আমরা সমিতির পক্ষ থেকে যা করনীয় তা করছি।

ক্ষতিগ্রস্তদের দেখতে নিজ জেলায় যান জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্টদূত মোশাররফ হোসেন ভূইয়া এসময় তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবেন তিনি রাষ্টদূত আরো বলেন প্রধানমন্ত্রীর অফিসে যারা এগুলোর দায়ীত্বপ্রাপ্ত আমি তাদের অনুরোধ করবো এই এলাকায় আমার বাড়ি সেই হিসেবে যাতে সহায়তা পাওয়া যায় এ বেপারে আমি চেষ্টা করবো।

নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম বলেন জেলা প্রশাসক হিসেবে আমি এটা সরকারের দৃষ্টিতে এনেছি আমি আলাদা করেও একটি চিঠি লিখেছি ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে যাতে করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পূর্নবাসন অথবা সহায়তা কারার জন্য। তদন্ত কমিটির অনুযায়ী বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড হয়। 

কিউএনবি/আয়শা/১৬ ডিসেম্বর ২০২৩,/দুপুর ২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit