শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

যুক্তরাজ্য থেকে ড. মঈন খানের নির্বাচন করতে দেশে আসেন মিলন

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৬ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী :সূদুর যুক্তরাজ্য থেকে দেশে ফিরে ধানের শীষের জন্য নির্বাচনী প্রচারণায় আবদুল গফুর মিলন নরসিংদী-২ (পলাশ) আসনে শুধু বিএনপির ভালোবাসা নিয়ে দেশে ফিরে এসেছিলেন আবদুল গফুর মিলন। আমদিয়া ইউনিয়নের বনাইদ গ্রামের এই নেতা এলাকায় দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে সেবা করে আসছেন।

প্রবাসে থেকেও তিনি বিএনপির আদর্শ থেকে বিচ্যুত হননি এবং লন্ডনস্থ নরসিংদী জেলা বিএনপির সভাপতির দায়িত্বে সাংগঠনিক শক্তি তৈরি করেছেন। শিক্ষাজীবন থেকেই রাজনৈতিক দীক্ষা লাভ করা আবদুল গফুর মিলন ছাত্রদল থেকে পথচলা শুরু করেন। ১৯৯২ সালে স্কুল থেকে এসএসসি পাশের এক বছর পর আমদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন। প্রবাসে থাকা অবস্থায় স্পেনের নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আজীবন সাধারণ সম্পাদক হিসেবে প্রবাসীদের কল্যাণে কাজ করেছেন।

রাজনীতি ছাড়াও সমাজসেবায় তার অবদান বিশেষ। আফসার উদ্দিন ফাউন্ডেশনের মাধ্যমে তিনি অসহায় ও গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন, যার কারণে এলাকাবাসী তাকে ‘দানবীর মিলন’ উপাধিতে ভূষিত করেছেন। নির্বাচন চলাকালীন আবদুল গফুর মিলন অক্লান্ত পরিশ্রম করে প্রতিটি ওয়ার্ডে ভোটারদের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দিয়েছেন।

তার প্রচেষ্টা ও ত্যাগের ফল স্বরূপ নরসিংদী-২ আসনে ড. আবদুল মঈন খান বিজয়ী হয়েছেন। এলাকাবাসী মনে করছেন, প্রবাস থেকে দেশে ফিরে তার এই নেতৃত্ব এবং দায়িত্ববোধ নির্বাচনের ফলাফলকে আরও শক্তিশালী করেছে। 

 

 

কিউএনবি/অনিমা/১৪ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit