মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

মেসি যেন বিশ্বকাপ না জেতেন প্রার্থনা করেছিলেন রোনালদো

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। দুই দশকের বেশি সময় ধরে বিশ্ব ফুটবল মাতাচ্ছেন তারা। দুজনের কে সেরা এ নিয়েও ভক্তদের মাঝে তর্কের শেষ নেই। এবার সেই চিরন্তন বিতর্ক নতুন করে উসকে দিলেন রোনালদো নিজেই। এক প্রামাণ্যচিত্রে তিনি স্বীকার করেছেন, ২০১৪ বিশ্বকাপ ফাইনালে মেসি শিরোপা না জেতায় তিনি ‘স্বস্তি’ অনুভব করেছিলেন।

ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপ ফুটবলের ফাইনালে অতিরিক্ত সময়ে জার্মানির কাছে ১-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা। সেই ম্যাচে মারিও গোয়েটজের একমাত্র গোলে হেরে যায় মেসিরা। সেই ম্যাচের ফল নিয়েই ডকুমেন্টারিতে নিজের অনুভূতির কথা জানান পর্তুগিজ সুপারস্টার। প্রামাণ্যচিত্রের একটি অংশে রোনালদো বলেন, তিনি নাকি ফাতিমার ভার্জিন মেরির কাছে প্রার্থনাও করেছিলেন-মেসি যেন বিশ্বকাপ জিততে না পারেন। ফাইনালের শেষ বাঁশি বাজতেই নিজের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী শিরোপা না পাওয়ায় ‘স্বস্তি’ অনুভব করেন তিনি।

এই মন্তব্য প্রকাশ্যে আসতেই নতুন করে শুরু হয়েছে বিতর্ক। তবে ২০১৪-তে যে স্বস্তি পেয়েছিলেন, আট বছর পর সেটিই নাকি তার ‘সবচেয়ে খারাপ দুঃস্বপ্নে’ রূপ নেয়। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে অবিস্মরণীয় লড়াই শেষে বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে ৩-৩ সমতার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জেতে আর্জেন্টিনা। ম্যাচে জোড়া গোল করেন মেসি। গোল্ডেন বুটের লড়াইয়ে সাত গোল নিয়ে তিনি দ্বিতীয় হন; আট গোল করে শীর্ষে ছিলেন কিলিয়ান এমবাপে, যিনি ফাইনালেই হ্যাটট্রিক করেন। বিশ্বকাপ ট্রফি হাতে তোলার মধ্য দিয়ে মেসি অনেকের চোখে ‘আধুনিক যুগের সেরা’ বিতর্কে চূড়ান্ত সিলমোহর বসান। 

 

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit