শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

জামানত হারালেন টাঙ্গাইলের ২ নারী প্রার্থী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৩ Time View

ডেস্ক নিউজ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আলোচিত দুই নারী প্রার্থী জামানত হারিয়েছেন। জেলার ৮টি সংসদীয় আসনে মোট ৪৭ জন প্রার্থী ভোটের লড়াইয়ে মাঠে নামেন। এদের মধ্যে মাত্র দুইজন নারী প্রার্থী ছিলেন।

তারা হলেন, টাঙ্গাইল-৫ (সদর) আসনের গণসংহতি আন্দোলন মনোনীত ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রী ফাতেমা রহমান বিথি (মাথাল) এবং টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার (হাঁস)।
ঘোষিত ফলাফল অনুযায়ী, টাঙ্গাইল-৫ (সদর) আসনের একমাত্র নারী প্রার্থী ফাতেমা আক্তার বিথি পেয়েছেন মাত্র ২২১ ভোট। এখানে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
অপরদিকে, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের একমাত্র নারী প্রার্থী আইনিন নাহার পেয়েছেন ১ হাজার ৮৭ ভোট। এখানে নির্বাচিত হয়েছেন বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী লুৎফর রহমান খান আজাদ।
নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, প্রদত্ত মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগ (১২.৫%) ভোট না পাওয়ায় দুইজনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit