রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

বিয়ের আগেই রাজকুমারের সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছিলেন পত্রলেখা?

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৯ Time View

বিনোদন ডেস্ক : বিয়ের আগে সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজকুমার রাও ও পত্রলেখা— এমন স্বীকারোক্তিই এক সময়ে সামনে এনেছিলেন অভিনেত্রী নিজে। দীর্ঘ দিনের প্রেম, বন্ধুত্ব আর পরস্পরের প্রতি আস্থার গল্পে যাঁদের সম্পর্ক বলিউডে প্রায় রূপকথার মতো শোনায়, সেই সম্পর্কেও নাকি এক সময় চিড় ধরেছিল। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে পত্রলেখা নাকি ঠিক করে ফেলেছিলেন, মুম্বই ছেড়ে নিজের শহর শিলং ফিরে যাবেন।

এক সাক্ষাৎকারে পত্রলেখা জানিয়েছিলেন, বিয়ের ঠিক আগেই তাঁদের সম্পর্কে বড়সড় অশান্তি তৈরি হয়েছিল। তখন তিনি ভেবেছিলেন সব কিছু শেষ করে দেবেন। এমনকি সিদ্ধান্ত নিয়েও ফেলেছিলেন যে মুম্বই ছেড়ে চলে যাবেন। তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত বদলে যায় এক ঘনিষ্ঠ বান্ধবীর পরামর্শে। বান্ধবী তাঁকে বলেছিলেন তাড়াহুড়ো করে কিছু না করে কিছু দিন দূরে গিয়ে শান্ত মাথায় ভাবতে। সেই সময়টুকুই নাকি সম্পর্কটাকে নতুন করে বাঁচার সুযোগ দেয়।

পরে পত্রলেখা নিজেই স্বীকার করেন, সেই বন্ধুর কথাই তাঁদের সম্পর্কে মোড় ঘুরিয়ে দেয়। আজ বহু বছর পর তাঁরা দাম্পত্য জীবনে স্থিত, কন্যাসন্তানকে নিয়ে সুখী পরিবার গড়েছেন। ইন্ডাস্ট্রিতে তাঁদের জুটি এখনও বিশ্বাস, ধৈর্য আর বোঝাপড়ার এক উজ্জ্বল উদাহরণ হিসেবেই ধরা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit