রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম

জোড়া গোলে ঘরের মাঠে স্মরণীয় অভিষেক লেভানডফস্কির

Reporter Name
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২৩ Time View

স্পোর্টস ডেস্ক : নতুন ক্লাব শিকাগো ফায়ারের হয়ে ঘরের মাঠে অভিষেকটা স্মরণীয় করে রাখলেন রবার্ট লেভানডফস্কি। মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে শার্লট এফসির বিপক্ষে পিছিয়ে পড়েও পোলিশ তারকার জোড়ায় জয় পেয়েছে শিকাগো।

রোববার সকালে সোলজার ফিল্ডে শিকাগো এফসির জয় ২-১ ব্যবধানে। ম্যাচের দুই অর্ধে দুই গোল করে জয় নিশ্চিত করেন লেভানডফস্কি। ১৭ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান আরও মজবুত করেছে শিকাগো। ঘরের মাঠে ম্যাচের ১৮ মিনিটে ধাক্কা খায় স্বাগতিকরা। ইদান টোকলোমাতির অ্যাসিস্ট থেকে বক্সের ডান দিক থেকে গোল করে ১-০ ব্যবধানে এগিয়ে দেন শার্লটের পেপ বিয়েল। তবে দুই মিনিট পরই স্বাগতিকদের সমতায় ফেরান লেভানডফস্কি। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে গোল করে ম্যাচে ফেরান শিকাগোকে। 

দ্বিতীয়ার্ধের ৬৮তম মিনিটে আবারও জ্বলে ওঠেন সাবেক বার্সেলোনা স্ট্রাইকার। বক্সের ভেতর থেকে বাঁ পায়ের নিচু শটে বল জালে জড়িয়ে নিজের দ্বিতীয় এবং দলের জয়সূচক গোলটি করেন তিনি। ম্যাচের শেষদিকে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে শার্লট। তবে গোল আদায় করতে পারেনি সফরকারীরা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে শিকাগো ফায়ার।

গত মৌসুম শেষে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বার্সেলোনা ছাড়েন লেভানডফস্কি। জুনের শেষদিকে দুই বছরের চুক্তিতে শিকাগো ফায়ারে যোগ দেন এই পোলিশ তারকা। ২২ জুলাই লেভানডফস্কির অভিষেক হয় মেজর লিগ সকারে। প্রথম দুই ম্যাচে গোলের দেখা না পেলেও নিজের তৃতীয় ম্যাচে জ্বলে উঠলেন ৩৭ বয়সি এই স্ট্রাইকার।

 

 

কিউএনবি/আয়শা/০২ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit