শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

আইপিএল: মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৯৬ Time View

স্পোর্টস ডেস্ক : আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। দীর্ঘদিন অধিনায়কত্বের দায়িত্ব সামলানো রোহিত শর্মার জায়গায় নেতৃত্বের ব্যাটন পেলেন গুজরাট থেকে মুম্বাইয়ে ফেরা হার্দিক পান্ডিয়া। সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডলে এমনটাই জানিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। 

শুক্রবার রোহিতকে সরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের গ্লোবাল হেড অফ পারফরম্যান্স মাহেলা জয়বর্ধনে। তিনি বলেন, ‘এটাই মুম্বাইয়ের ধরন। এখানে ব্যাটন এক সেরার থেকে আর এক সেরার দিকে যায়। শচীন টেন্ডুলকার থেকে হরভজন সিং হয়ে রিকি পন্টিং, বারবার মুম্বাইকে সেরা ক্রিকেটাররা নেতৃত্ব দিয়েছে। রোহিতও সেটাই করেছে। মুম্বাই দলের একটি মতাদর্শ রয়েছে। সেটাই একের পর এক অধিনায়ক বহন করে নিয়ে যায়। এবার সময় হয়েছে হার্দিকের।’

রোহিতের নেতৃত্বে আইপিএলের অন্যতম সেরা দলের তকমা পেয়েছে মুম্বাই। সবার আগে পাঁচবার ট্রফি জিতেছে তারা। সেই কারণে রোহিতের প্রশংসা করেছেন জয়াবর্ধনে। তার বিশ্বাস, আগামী দিনে হার্দিকও সেটাই করবেন। জয়বর্ধনে বলেন, ‘হার্দিকের নেতৃত্বের দিকে তাকিয়ে আছি। ওর অভিজ্ঞতা কম নয়। আমি নিশ্চিত ওর অধীনে মুম্বাই আরও শক্তিশালী দল হয়ে উঠবে। সামনের মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামব আমরা।’

কিউএনবি/অনিমা/১৬ ডিসেম্বর ২০২৩,/দুপুর ১২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit