শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

মনোনয়ন পত্র বৈধতা পেয়ে ঢাকা-১৯ আসনে বিএনএম প্রার্থীর সংবাদ সম্মেলন 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৪ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বৈধতা পেয়ে সংবাদ সম্মেলন করেছেন ঢাকা-১৯ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) এর মনোনীত প্রার্থী মো. সাইফুল ইসলাম ভূঁইয়া। বৃহস্পতিবার সকালে আশুলিয়া জামগড়া এলাকার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি বৈধতার কথা নিশ্চিত করেন। 
এরআগে গ্যাস সংক্রান্ত বিল বিলম্বে দেওয়ার কারণে ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আনিছুর রহমান তার মনোনয়ন বাতিল করেন। পরে মঙ্গলবার ইসিতে আপিল দায়ের, শুনানি ও নিষ্পত্তির জন্য আবেদন জমা দিয়ে বৈধতা ফিরে পান।
তিনি নির্বাচিত হলে সাভার-আশুলিয়ায় বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড ও শ্রমিকদের পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান করেন। সেই জন্য এলাকাবাসীসহ সবার সহযোগিতা চান এই প্রার্থী। সংবাদ সম্মেলনে এলাকার বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit