শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

সরকারের পদত্যাগই সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি: রিজভী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৩ Time View

ডেস্ক নিউজ : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু করতে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের বিকল্প নেই। আওয়ামী লীগ নির্বাচনকে মাটিচাপা দিয়েছে। গোরস্তানে পাঠিয়েছে। এরা অংশগ্রহণমূলক নির্বাচনে বিশ্বাসী নয় বলে উপহাস, তামাশা ও তাচ্ছিল্য করছে। 

মঙ্গলবার বিকালে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা শুনলে বিচলিত হন, অস্থির হয়ে যান। এজন্য সুষ্ঠু নির্বাচন দিতে চায় না। তারা রাষ্ট্রযন্ত্র, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রতিবেশী রাষ্ট্রের শক্তিকে ব্যবহার করছে, তা প্রতিদিন সুস্পষ্ট হয়ে উঠছে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন পরাধীন। আমরা এখন একক উপনিবেশ শাসনের অধীনে রয়েছি। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার কোনো শক্তির প্রতিনিধি হিসেবে এ দেশে কাজ করছে। গ্যারান্টি হচ্ছে তারা সেই সমস্ত দেশের স্বার্থ রক্ষা করবে।

সরকারের উন্নয়নের সমালোচনা করে রিজভী বলেন, শেখ হাসিনা বলে বাংলাদেশের উন্নয়ন করেছেন। কিসের উন্নয়ন করেছেন? আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বৃদ্ধি করেছেন, যাতে বিরোধী দল দমন করা যায়। কোথাও কোনো রাজনৈতিক কর্মসূচির চিন্তা করলেই পুলিশ এসে ধরে নিয়ে যায়। দেশে এমন পরিস্থিতি বিরাজ করছে। সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ক্ষমতাসীন সরকার দেশের সব জনগণকে পশুর ঘরের মধ্যে আটকে রেখেছে। গোটা দেশকে পশুর খোয়ারে পরিণত করতে চাচ্ছে। এই অন্যায় অবিচার জুলুম আর কতদিন চলবে? আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে। 

সংবাদ সম্মেলনে রিজভী জানান, সোমবার দুপুর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত সারা দেশে ২৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে সাত মামলায় ৮৭০ জনকে আসামি করা হয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২৩,/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit