শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা কেন হঠাৎ হঠাৎ তার চোখ ভিজে যায়? ফাইনালের আগেই বিভ্রাটে ইয়ামালের প্রেমিকা প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের প্রতিবাদ বিশ্বকাপে ফিফার বড় অঙ্কের লভ্যাংশ থেকে ভাগ পাচ্ছে বাংলাদেশও চিলমারীতে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ১৫দিনে দু’দফা ধ্বস নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন? ‘এটাই মেসির শেষ বিশ্বকাপ কিনা আমি কীভাবে জানব’

চৌগাছায় সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৭ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সড়ক দূর্ঘটনায় শাওন আহমেদ (২২) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭.৫০ মিনিটে চৌগাছা-মহেশপুর সড়কের হাজরাখানা সরকারি কবর স্থান মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত শাওন চৌগাছা এবিসিডি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ও ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মান্দার বাড়ীয়া ইউনিয়নের শংকরহুদা গ্রামের মাসুদ আহমেদের ছেলে।

নিহতের ভাই মাউন আহমেদ চৌগাছা সরকারি মডেল হাসপাতালে সাংবাদিকদের জানান, সোমবার সকালে শাওন তার খালাতো ভাইকে যশোরে রেখে আসতে যায়। এ দিন সন্ধ্যায় সে মোটর সাইকেলযোগে বাড়ীতে ফিরছিলো। সে চৌগাছা-মহেশপুর সড়কের হাজরাখানা সরকারি কবর স্থান মোড় নামক স্থানে পৌঁছালে সামনের একটি বিচেলি (ধানের নাড়া) গাড়ী অভারটেক করার সময় বিপরিত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় সে মারাত্মক আহত হয়।

পথচারীরা তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। চৌগাছা সরকারি মডেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিএম সামসুজ্জামান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit