শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদিতে মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, উত্তেজনা আরও তীব্র শীর্ষ ১০ ব্যয়বহুল শহরের তালিকা থেকে বাদ পড়ল দুবাই ভাষণ সম্প্রচার না করায় এনবিসি ও এবিসি’র লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের দাবানলের ধোঁয়ার জন্য কানাডাকে দোষ, শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্পের সুইডেনের ভলভো গাড়ির বিক্রি কমেছে, ঘুরে দাঁড়ানোর আশা ইরাকে হামলায় আট ইরানি কুর্দি বিদ্রোহী নিহত পাকিস্তান শাসিত কাশ্মিরে বিক্ষোভে হত্যা নিয়ে তদন্ত চায় জাতিসংঘ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ উগান্ডায় বাস দুর্ঘটনায় ২০ শিক্ষার্থীসহ নিহত ২১

উগান্ডায় বাস দুর্ঘটনায় ২০ শিক্ষার্থীসহ নিহত ২১

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : উগান্ডার পূর্বাঞ্চলে শিক্ষাসফর শেষে ফেরার পথে একটি বাস দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২০ জনই স্কুলশিক্ষার্থী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার উগান্ডা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, রাজধানী কাম্পালার কিং ডেভিড জুনিয়র স্কুল–এর শিক্ষার্থীরা কাপচোরওয়া জেলার সিপি ফলস এলাকায় শিক্ষাসফর শেষে ফিরছিল। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বড় পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ২০ শিক্ষার্থী ও একজন প্রাপ্তবয়স্ক নিহত হন।

দুর্ঘটনায় আহত কয়েকজন শিক্ষার্থী ও প্রাপ্তবয়স্ককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় দুর্ঘটনাটি ঘটেছে। তবে এতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

দুর্ঘটনার পর বাসটির দুমড়ে-মুচড়ে যাওয়া ছবি প্রকাশ করেছে উগান্ডা পুলিশ। এসব ছবি দেশটির সড়ক নিরাপত্তা পরিস্থিতির দুর্বল দিকটি আবারও সামনে এনেছে।

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় সড়ক দুর্ঘটনা একটি বড় সমস্যা। অপর্যাপ্ত সড়ক রক্ষণাবেক্ষণ, ত্রুটিপূর্ণ যানবাহন এবং অতিরিক্ত গতির কারণে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।

গত বছরের অক্টোবরে দেশটির একটি মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৪৬ জন নিহত হয়েছিলেন। আর ২০২৪ সালের সরকারি হিসাব অনুযায়ী, ওই বছর উগান্ডায় ৪ হাজার ৪৩৪টি প্রাণঘাতী সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ১৪৪ জনের মৃত্যু হয়।

কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২৬,/সকাল ৯:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit